
নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীকে (এস কে সুর) ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় এস কে সুরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানাসহ তাঁকে কারাগারে ফেরত পাঠানো হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. দেওয়ান আশিক।
গত ১৫ জুলাই রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই তারিখ ধার্য করা হয়। এর আগে ৭ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।
মামলার নথি অনুযায়ী, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে এস কে সুর চৌধুরীকে নিজের এবং তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস জানাতে দুদক নোটিশ দেয়। নোটিশে ২১ কার্যদিবসের মধ্যে দুদকে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি সম্পদ বিবরণী জমা দেননি।
এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (২) ধারায় মামলা দায়ের করেন। পরে ২০২৫ সালের ৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মো. আহসান উদ্দিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এরপর ২০২৫ সালের ৬ নভেম্বর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুর চৌধুরীকে গ্রেপ্তার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি ডাকাত দলের সর্দার মো. নুরে আলমকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার কাচিয়া ইউনিয়নের চকডোষ গ্রামের ৮ নং ওয়ার্ডের সরকারি আবাসন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ সেকেন্ড আগে
শুনানি উপলক্ষে জুনাইদ আহমেদ পলকসহ চারজনকে আদালতে হাজির করা হয়। এ সময় মহানগর দায়রা জজ আদালত ভবনের ক্যানটিন গেট এলাকায় নিষিদ্ধ সংগঠনের কতিপয় সদস্য ও সমর্থক সমবেত হন। তারা জুনায়েদ আহমেদ পলককে প্রিজনভ্যানে নিয়ে যাওয়ার সময় সরকারবিরোধী স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালান। সংবাদ পেয়ে কোতোয়ালি
১ মিনিট আগে
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ চারটি দলীয় ইভেন্টে ট্রফি জিতে রংপুর বিভাগে সংবর্ধনা পেয়েছেন খেলোয়াড়েরা। মঙ্গলবার রংপুর স্টেডিয়াম থেকে পিকআপে নগর প্রদক্ষিণের পর বিভাগীয় কমিশনার কার্যালয়ে তাঁদের বরণ করা হয়। ফুটবল ও কাবাডির বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর।
৬ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় সাড়ে আট কিলোমিটার খাল পুনঃখননকাজ শেষে বরাদ্দের বেঁচে যাওয়া প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠানো হচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ ও প্রকল্প বাস
১৩ মিনিট আগে