রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় আটতলা ভবন থেকে নিচে পড়ে নজরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।
বুধবার (৫ আগস্ট) দিবাগত ১টার দিকে সিদ্ধেশ্বরীর র্যাংগস গার্ডেন প্যালেস নামে একটি ভবনে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় রমনা থানা-পুলিশ নজরুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে চিকিৎসক পৌনে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, নজরুল ইসলাম গাজীপুর সিটি করপোরেশনের হিসাবরক্ষক ছিলেন। সিদ্ধেশ্বরী এলাকায় তার নিজের বাসা। গাজীপুর জেলা দায়রা জজকোর্ট থেকে তার নামে পরোয়ানার কাগজ আসে। সেই ভিত্তিতে রমনা থানা-পুলিশ গতরাতে নজরুল ইসলামের বাসায় যায়।
ওসি ইয়াসিন আলী আরও জানান, পুলিশ বাসায় যাওয়ায় পর নজরুল ইসলাম টের পেয়ে ৮তলা ভবনের ছোট পকেট গেট দিয়ে পালানোর চেষ্টা করেন। তাকে অনেক নিষেধ করা সত্ত্বেও তিনি পালাতে গিয়ে নিচে পড়ে যান। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা আছে।

কলকাতায় গভীর রাতে আবাসিক হোটেলে আগুনে প্রাণ হারানো ৯ জনের মধ্যে ছয়জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে পাঁচজনই বাংলাদেশি। একজন ভারতের ঝাড়খণ্ডের বাসিন্দা। মরদেহগুলো উদ্ধার করে মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে।
৫ মিনিট আগে
গোপন সংবাদের ভিত্তিতে পোদ্দার বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে নিশানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে একটি পিস্তল, ১২টি গুলি ও একটি ফোল্ডিং নাইফ উদ্ধার করা হয়।
১০ মিনিট আগে
গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ননগ্যাজেটেড কর্মচারী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন সরকার (৭৫) আর নেই। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জাঙ্গালিয়ার কাউলিতা পূর্বপাড়া এলাকায় নিজ বাড়িতে ব্রেইন স্ট্রোকের কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১৪ মিনিট আগে
আয়োজকদের সূত্রে জানা গেছে, শহরের আলীশান রেস্টুরেন্ট তাদের র্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণী উপলক্ষে কনসার্টটির আয়োজন করেছিল। গত সোমবার (১৭ আগস্ট) রেস্তোরাঁ কর্তৃপক্ষ কনসার্টের অনুষ্ঠানসূচি ঘোষণা করে। ওই দিনই আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ধর্মীয় অনুভূতির বিষয় উল্লেখ করে অনুষ্ঠানটি বন্ধের জন্য জেলা প্রশাসকের..
২৮ মিনিট আগে