ঢাকার লালবাগে নবাবগঞ্জ বাজারের একটি গুদাম থেকে অবৈধভাবে মজুত করে রাখা রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের বিপুল পরিমাণ ভোজ্যতেল ও ডাল উদ্ধার করেছে সেনাবাহিনী ও লালবাগ থানা-পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানায়, সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেড এবং লালবাগ থানা-পুলিশ গতকাল রোববার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালবাগের নবাবগঞ্জ বাজারে যৌথ অভিযান চালায়।
সেখানকার মোহাম্মদ শুকুর আলী আকন্দের গোডাউনে তল্লাশি চালিয়ে টিসিবির ৬৫০ বোতল সয়াবিন তেল ও এক হাজার ৩৪০ কেজি মসুর ডাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ২৯ হাজার টাকা।
এ সময় শাহ আলম ও আরিফ হোসেন নামে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন আরও দুইজনকে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা এই অবৈধ কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য লালবাগ থানার কাছে হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিচারবহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে যে গাড়ি শামীমকে চাপা দিয়েছে, সেটি জব্দ করা সম্ভব হয়নি। এমনকি গাড়িটি কী ধরনের, সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
২ মিনিট আগে
রাকসুর তফসিল ঘোষণা ও পূর্ণাঙ্গ আবাসিকতার রোড ম্যাপসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিবিরের নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে এক সংবাদ সম্মেলনে তাঁরা এসব দাবি জানান।
৪ মিনিট আগে
উত্তাল বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে মাছ ধরার ট্রলার ‘এফবি বরকত’ ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ডুবে যাওয়া ট্রলারের ভেতর থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রলারের মালিক ও মাঝি
৭ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ব্ল্যাকমেলের অভিযোগে রাইসুল ইসলাম জুয়েল (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। অভিযোগ রয়েছে, বিভিন্ন পণ্য বিক্রির কথা বলে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার পর কৌশলে সংগ্রহ করা ছবি দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অশ্লীল ছবি
১৩ মিনিট আগে