
ছাগল-কাণ্ডে পদ হারানো জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমানের জায়গায় দায়িত্ব পেয়েছেন বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের কর্মকর্তা সুরেশ চন্দ্র বিশ্বাস। তিনি কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে সুরেশ চন্দ্র বিশ্বাসকে এই দায়িত্ব দেওয়া হয়। আজ সোমবার এ তথ্য জানা যায়।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) নির্দেশনায় বলা হয়েছে, সুরেশ চন্দ্র বিশ্বাস কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সদস্য (টেকনিক্যাল) হিসেবে কর্মরত রয়েছেন। অতিরিক্ত হিসেবে তিনি এই পদে দায়িত্ব পালন করবেন। আইআরডির উপসচিব মকিমা বেগমের সই করা ওই আদেশে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে এ আদেশ জারি করা হয়েছে এবং অবিলম্বে এটি কার্যকর হবে।
এর আগে কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে মতিউর রহমানকে সরিয়ে আইআরডিতে সংযুক্ত করার পর দুই কার্যদিবসেও তিনি সেখানে সশরীরে উপস্থিত হননি। তবে চিঠি পাওয়ার পর তিনি লোক মারফত সেখানে নিজের যোগদান নিশ্চিত করেছেন বলে জানা গেছে।
আইআরডি সূত্র আরও জানায়, সেখানে মতিউরের জন্য আলাদা কোনো কক্ষ নেই। বসার ব্যবস্থা নেই। এমনকি সেখানে কোনো চেয়ার-টেবিলও নেই।
এদিকে, বিতর্কিত সরকারি কর্মকর্তা মতিউর রহমানকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকেও সরানোর নির্দেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ওই নির্দেশনাটি দ্রুত কার্যকর করতে সোনালী ব্যাংকের চেয়ারম্যান বরাবরে পাঠানো হয়েছে। আর মতিউরের ওই পদে নতুন করে পদায়ন করা হয়েছে। ওই পদে নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু ইউসুফ। তিনি আগামী তিন বছরের জন্য ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।
এ–সংক্রান্ত আদেশে আরও বলা হয়েছে, সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে মোহাম্মদ আবু ইউসুফের পরিচালক হিসেবে যোগদানের তারিখ আবশ্যিকভাবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে জানানোর অনুরোধ করা হলো।

দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকের পর্যটন সড়ক অবরোধ স্থগিত করেছে দুই স্থানীয় সংগঠন। এর পর জরুরি গণবিজ্ঞপ্তি দিয়ে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
১৪ মিনিট আগে
খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলার প্রধান আসামি ও পরিকল্পনাকারী মিরাজ ওরফে ‘স্পিকার মিরাজ’ ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে এসআরবি। আজ বৃহস্পতিবার নগরীর পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২২ মিনিট আগে
বয়লার পরিচারক বিধিমালা, ১৯৫৩-এর আলোকে ২০১০ সালের গেজেটে প্রকাশিত বিধিমালার আলোকে বয়লার পরিচারকেরা প্রথম ও দ্বিতীয় শ্রেণি সনদপ্রাপ্ত হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ২০২২ সালে বয়লার আইনের গেজেট প্রকাশ করা হয়। আইনের ৯ ধারায় সনদের পরিবর্তে বয়লার পরিচালনা লাইসেন্সের বিধান রাখা হয়। আইনের ১২ ধারায় লাই
৩১ মিনিট আগে
দুই মাদক কারবারিকে আটক করায় গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে