
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন তালতলা মোল্লাপাড়া এলাকার একটি বাড়ির দরজা ভেঙে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যার পরে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
শেরেবাংলা নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তিরা হলেন বাবা মশিউর রহমান (৫০) ও তাঁর কলেজপড়ুয়া ছেলে সাহদাব (১৬)। এ ছাড়া মশিউর রহমানের মেয়ে সিনথিয়াকেও (১৩) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ সময় তাঁদের মা বাসায় ছিলেন না।
শেরেবাংলা নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহাদ আলী বলেন, তালতলা মোল্লাপাড়া এলাকার একটি বাড়ির দোতলা থেকে দরজা ভেঙে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে বাবাকে ঝুলন্ত অবস্থায় এবং ছেলের লাশ মেঝে থেকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মেয়েটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাবা ছেলেকে ফাঁস দিয়ে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। তবে মেয়েটিকে গলায় ফাঁস দেওয়া হলেও প্রাণে বেঁচে গেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসী ঘটনা জানার পর আগে জীবিত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে এবং পরে খবর পেয়ে পুলিশ এসে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করে।

নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম আক্রান্ত হয়ে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালটিতে ভাঙচুরের চালিয়েছে তার স্বজনরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
৫ মিনিট আগে
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া কমানোর দাবিতে শিক্ষার্থীদের ডাকা অবরোধ স্থগিত করেছে ‘পরিবহন সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য’। আজ সোমবার রাতে জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবের হস্তক্ষেপে বাসমালিকেরা সিদ্ধান্ত জানাতে দুই দিন সময় নিয়েছেন।
৭ মিনিট আগে
ঢাবি প্রক্টর ইসরাফিল রতন বলেন, ‘ঘটনাটি নিয়ে আমাদের কাছে একটি অভিযোগ (মৌখিক) এসেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হচ্ছে।’
১২ মিনিট আগে
সুনামগঞ্জ সদরে চোরাই পথে ভারত থেকে আনা একটি মহিষের আক্রমণে সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাজু মিয়া (৪০) নামে একজনের অবস্থা গুরুতর। তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৫ মিনিট আগে