
রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে অন্তত ৫৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাজারীবাগ ও শাহজাহানপুর থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে হাজারীবাগ থানা-পুলিশ আজ দিনব্যাপী অভিযানে ৩০ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে ৮টি ইয়াবা ও ৩১ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত দুই শিশুকেও আটক করা হয়েছে।
শাহজাহানপুর থানা-পুলিশ গত রোববার অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হত্যা মামলার আসামিসহ তিনজন আসামি রয়েছেন। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দিন ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ২ গ্রাম হেরোইন ও ৭ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।
এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) লালবাগ বিভাগ পৃথক অভিযানে ৪৫০ গ্রাম কোকেনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে গত রোববার বিকেলে গুলশান-২ এলাকার ডিএনসিসি মার্কেটের সামনে অভিযান চালিয়ে ১০০ গ্রাম কোকেনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাতে মোহাম্মদপুর এলাকার সলিমুল্লাহ রোডে অভিযান চালিয়ে আরও ৩৫০ গ্রাম কোকেনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর রেলওয়ে জংশন। ব্রিটিশ শাসনামলে ১৯১৭ সালে ব্রহ্মপুত্রের পূর্বপাড়ে এটি গড়ে তোলা হয়। বর্তমানে জনবলসংকট, জরাজীর্ণ অবকাঠামো নিয়ে শতাব্দীপ্রাচীন স্টেশনটির ভগ্নদশা। স্থানীয়দের দাবি, আধুনিক সুযোগ-সুবিধা, ডিজিটাল প্রযুক্তি ও উন্নত অবকাঠামো দিয়ে এই পুরোনো স্টেশনটিকে অত্যাধুনিক করা
৪ ঘণ্টা আগে
পূর্ব সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু হলেও চলতি বছর আশানুরূপ উৎপাদন না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বনদস্যুদের আতঙ্কে অনেক মৌয়াল সুন্দরবনে যেতে অনাগ্রহ দেখাচ্ছেন, আবার কেউ কেউ মাঝপথেই ফিরে আসছেন।
৫ ঘণ্টা আগে
দেশের ব্যস্ততম সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এই সড়কে এখন বইছে বসন্তের বাতাস। বাস্তবিক অর্থেই ফুলে ফুলে ভরে গেছে এই মহাসড়ক। সড়ক বিভাজকে লাগানো গাছে কুমিল্লার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রামের শেষ প্রান্ত মোহাম্মদ আলী পর্যন্ত প্রায় ১০৫ কিলোমিটারজুড়ে ফুটেছে রাধাচূড়া।
৫ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় ঢাকঢোল পিটিয়ে ফুটপাত দখলমুক্ত করার অভিযান চালিয়েও কোনো কাজে আসেনি। উচ্ছেদ অভিযানের আগে যে অবস্থা ছিল, এখন আবার সেই একই অবস্থায় এসে দাঁড়িয়েছে। গতকাল শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সরেজমিনে এ চিত্র দেখা গেছে।
৫ ঘণ্টা আগে