
রাজধানীর উত্তরখানে ভেজাল ও অনুমোদনহীন ডেইরি মিল্ক, ক্যান্ডি ও চকলেট তৈরির প্রতিষ্ঠান ক্র্যাপ প্রোডাক্টসকে ৭ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। এ ছাড়া, অনির্দিষ্টকালের জন্য ফ্যাক্টরিও বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তরখানের মাস্টারপাড়া মক্কা টাওয়ারের ওই কারখানায় আজ রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এই দণ্ড দেওয়া হয়।
যৌথবাহিনীর এই অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। অভিযানে উত্তরা আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও উত্তরখান থানা-পুলিশ সহযোগিতা করে।
এ সময় ক্র্যাপ প্রোডাক্টসের ম্যানেজার সিরাজুল ইসলাম, সেলস ম্যানেজার খায়রুল আলম, অ্যাকাউন্টস ম্যানেজার মো. কামরুজ্জামান, সহকারী অ্যাকাউন্টস মো. সেলিম, কোয়ালিটি কন্ট্রোল অফিসার ইভা খানম, অনলাইন সেকশন অফিসার ববি আক্তার ও প্রোডাকশন অফিসার রমজানকে ১ লাখ টাকা করে ৭ জনকে মোট ৭ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় ফ্যাক্টরির মালিক মো. রেদোয়ান রহমান পলাতক ছিলেন। অভিযান শেষে ক্র্যাপ প্রোডাক্টস ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। অভিযানকালে দেখা যায়, ওই ফ্যাক্টরিতে ভেজাল ও অনুমোদনহীনভাবে নোংরা পরিবেশে লাভক্যান্ডি, ডেইরি মিল্ক, আরিবা ডেইরি মিল্ক, ব্লক চকলেট, গামি বেয়ার (জেলি ক্যান্ডি), চকলেট বিস্কুট, চকো চকো, ক্র্যাপ আরিবা হার্টবিট লাভ ক্যান্ডি তৈরি করা হতো। এ ছাড়াও ওয়েফার রোল, ক্রান্চ বিস্কুট, ম্যাঙ্গো বার ও লাকি টুইনসও উৎপাদন করা হতো।
জাতীয় ভোক্তা অধিদপ্তর সূত্র জানিয়েছে, ভেজাল ও অনুমোদনহীন খাদ্য পণ্য উৎপাদনের অভিযোগে উত্তরখানের ক্র্যাপ প্রোডাক্টসের ৭ জন কর্মচারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩, ৪৪ এবং ৫১ ধারায় ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

মাদারীপুরের আচমত আলী খান স্কুল অ্যান্ড কলেজে ৯ম শ্রেনির এক শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে দেশীয় অস্ত্রসহ এক কিশোরকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে স্কুল প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।
৬ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ধর্ষণ মামলায় প্রতিবেশী এক যুবককে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেছেন লাবলী আক্তার (২৮) নামের এক নারী। মিথ্যা মামলা করার অভিযোগে তাঁকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
১০ মিনিট আগে
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালীগাঁও এলাকার বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় বিএনপির সাবেক নেতা সিরাজুল ইসলাম মারা গেছেন। রোববার সন্ধ্যায় উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সোমবার জোহরের নামাজের পর রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হবে।
২৮ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে কলেজ শাখা ছাত্রদলের এক সদস্যকে তুলে নিয়ে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের কয়েকজন নেতার বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতনের শিকার মেহেদী হাসান ফারুক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
৩৪ মিনিট আগে