
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শাহ কামালের বাসা থেকে নগদ ৩ কোটির বেশি টাকা এবং ১০ লাখ টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে শাহ কামালের বাসায় অভিযান চালিয়ে এসব টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) ওবাইদুর রহমান এসব তথ্য জানিয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানাধীন বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশি–বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। বাসাটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের।
জানা গেছে, মোহাম্মদপুরের ওই বাসাটি ছয়তলা। স্থানীয়রা জানতে পারেন, বাসাটির দ্বিতীয় তলায় সাবেক এক সচিবের বাসায় বিপুল পরিমাণ টাকা লুকিয়ে রাখা হয়েছে। এরপর স্থানীয় জনতা ভবনটি ঘিরে ফেলে। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের খবর দেওয়া হয়। পরে পুলিশের একাধিক টিম গিয়ে অভিযান পরিচালনা করে দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করে।
বাসাটিতে অভিযানের পর ডিএমপি জানায়, উদ্ধার হওয়া মুদ্রার মধ্যে বাংলাদেশি ৩ কোটি ১ লাখ ১০ হাজার ১৬৬ টাকা। ১০০ টাকা মূল্যের ৭৪৪টি প্রাইজ বন্ডের ৭৪ হাজার ৪০০ টাকা। বিদেশি মুদ্রার মধ্যে ৩ হাজার মার্কিন ডলার, ১ হাজার ৩২০ মালয়েশিয়ান রিঙ্গিত, ২ হাজার ৯৬৯ সৌদি রিয়াল, ৪ হাজার ১২২ সিঙ্গাপুরি ডলার, ১ হাজার ৯১৫ অস্ট্রেলিয়ান ডলার, ৩৫ হাজার কোরিয়ান ওউন ও ১৯৯ চীনা ইউয়ান মুদ্রা পাওয়া গেছে। এসব বিদেশি মুদ্রার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১০ লাখ ৩ হাজার ৩০৬ টাকার সমান।

রাজধানীর মোহাম্মদপুরে নবীনগর হাউজিংয়ের ৬০ ও ৬২ নম্বর প্লটে নির্মাণকাজ বন্ধ করে আড়াই কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে প্লট ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মাইনমুনা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. কাউসার রহমান।
৪ মিনিট আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর রমনা কালী মন্দির প্রাঙ্গণে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও ডিএসসিসির উদ্যোগে প্রতীকী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পোশাক বিক্রি করা হয়েছে। ৫০ পয়সা থেকে পাঁচ টাকার মধ্যে পণ্য কেনার সুযোগ পেয়েছেন নিম্ন আয়ের মানুষ।
৭ মিনিট আগে
ইমদাদুল ও নাইসের মধ্যে ভালো সম্পর্ক ছিল। তাঁরা বিভিন্ন বিষয় নিয়ে একে অপরের সঙ্গে মজা করতেন। গতকাল রাতে দুজন গোবিন্দপুর গ্রামের নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন। সেখানে তুচ্ছ বিষয় নিয়ে মজা করতে গিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
১২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের এলাহি নূর চা-বাগানসংলগ্ন সাহেবের রাস্তায় পাঠিয়ালছড়ি খালের ওপর নির্মাণাধীন ১২ মিটার দীর্ঘ সেতুটির কাজ শেষ হওয়ার কথা গত জুন মাসে। অথচ এ সময়ের মধ্যে শেষ হয়েছে মাত্র অর্ধেক কাজ। এ অবস্থায় ভোগান্তি দীর্ঘায়িত হওয়ায় হতাশা প্রকাশ করেছে এলাকাবাসী।
১৪ মিনিট আগে