Ajker Patrika

পোস্তগোলা ব্রিজে গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন, থানার সামনে ককটেল নিক্ষেপ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ২০: ৪০
পোস্তগোলা ব্রিজে গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন, থানার সামনে ককটেল নিক্ষেপ
পোস্তগোলা ব্রিজে গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন। ছবি: আজকের পত্রিকা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় পোস্তগোলা ব্রিজে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। ভ্যানের আগুনে কেউ হতাহত হয়নি। পুলিশ বলছে, থানার সামনে নিক্ষেপ করা ককটেলটি বিস্ফোরিত হয়নি। তবে থানার তদন্ত কর্মকর্তা ককটেল নিক্ষেপের ঘটনাকে গুজব বলে দাবি করেছেন।

আজ সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকার পোস্তগোলা ব্রিজের ওপর ভ্যানে আগুনের ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, ভ্যানচালক ব্রিজের মাঝামাঝি এলাকায় ভ্যানটিতে আগুন লাগিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যান। খবর পেয়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে পোস্তগোলা ফায়ার সার্ভিস ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, ভ্যানটিতে একটি খালি গ্যাস সিলিন্ডার ও নারকেলের ছোবড়ার তৈরি একটি সোফা ছিল।

একই দিন সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে অজ্ঞাতনামা ব্যক্তিরা স্কচটেপে মোড়ানো একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে। ককটেলটি বিস্ফোরিত হয়নি। পরে পুলিশ সেটি উদ্ধার করে পানিভর্তি বালতিতে রাখে।

তবে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আজগর হোসেন বলেন, একটি ভ্যানে আগুনের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, চালক নিজেই ভ্যানটিতে আগুন দিয়ে পালিয়ে গেছেন। আর ককটেলের ঘটনাটি গুজব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত