Ajker Patrika

ঢাবির টিএসসিতে আবারও ককটেল বিস্ফোরণ, আটক ১

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ২০: ০৬
ঢাবির টিএসসিতে আবারও ককটেল বিস্ফোরণ, আটক ১
ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেছেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে তাঁকে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হলে প্রক্টরিয়াল টিম ও শিক্ষার্থীরা মিলে শাহবাগ থানায় নিয়ে যায়।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এরপর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে আটক ব্যক্তিকে শাহবাগ থানায় নেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল রতন বলেন, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটার পর শিক্ষার্থীরা একজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করেন। পরে প্রক্টরিয়াল টিম ও শিক্ষার্থীরা মিলে তাঁকে শাহবাগ থানায় সোপর্দ করে।

ড. ইসরাফিল আরও বলেন, আটক ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত