
নরসিংদীর বেলাবতে নিজ বাড়ি থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামে আজ রোববার সকাল ৮টার দিকে তাদের মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়।
নিহতরা হলেন মা রাহিমা বেগম (৩৫), তাঁর ছেলে রাব্বি শেখ (১২) ও মেয়ে রাকিবা শেখ (০৭)। এদের মধ্যে দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করে ও মাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, রাহিমা বেগম পেশায় দর্জি ছিলেন। রোববার সকালে নিহতদের বাড়িতে বিলকিস নামের এক নারী বানাতে দেওয়া কাপড় আনতে যায়। সেখানে গিয়ে দরজার নিচ দিয়ে রক্ত দেখতে পান। এ সময় তাঁর চিৎকারে স্থানীয়রা ঘরে ঢুকে তিনজনের মরদেহ দেখতে পায়। পরে পুলিশ খবর দেওয়া হয়।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত জানাতে পারেননি।

সিরাজগঞ্জের সলঙ্গায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে সলঙ্গা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
২৮ মিনিট আগে
পয়লা বৈশাখ মানেই বাঙালির প্রাণের উৎসব। আর এই উৎসবকে বরণ করে নিতে নানা প্রস্তুতি নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ঐতিহ্যবাহী এই উৎসবকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
সকাল থেকে যশোরে শিক্ষামন্ত্রীর সঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য (ভিসি) আব্দুল মজিদকে খোশ মেজাজে দেখা যায়। অনুষ্ঠান শুরুর আগমুহূর্ত পর্যন্তও ভাবেননি তিনি চেয়ার হারাতে যাচ্ছেন। আজ সোমবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পৃথক দুটি
১ ঘণ্টা আগে
রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জে মাদকদ্রব্য হেরোইন দখলে রাখার দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরী এ মামলার রায় দেন।
১ ঘণ্টা আগে