
মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নূরুল ইসলামের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক ফোরাম। জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শনিবার সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল (অব.) ফেরদৌস আজিজ বলেন, ‘আমাদের সিএজি মহোদয় হাসিনার সেবা দিয়ে গেছেন। এটা একটা সাংবিধানিক পদ। অন্য সকল সাংবিধানিক পদ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সবাই বিদায় নিয়েছেন। এখন নতুন বাংলাদেশ গড়ার জন্য হাসিনার রেখে যাওয়া দুর্নীতিবাজ কর্মকর্তা তারেক রহমানের কোনো কাজে আসবে না। উনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। জুলাই হত্যা মামলায় তারও নাম আছে শুনেছি।’
লে. কর্নেল (অব.) ফেরদৌস আজিজ বলেন, ‘আমাদের যে সকল সেক্টরে উনার মতো লোক আছে, তাদের লিস্ট করুন, তারেক রহমানকে অবগত করুন। ময়লা পরিষ্কার না করলে এই সরকারকে তারা স্বস্তিতে থাকতে দেবে না। এই সরকারকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব। কারণ দেশটা আমাদের সকলের।’ তিনি বলেন, ‘আমি আশা করব তারেক রহমানের সরকার বিভিন্ন সেক্টরে যে দোষীরা আছে, তাদেরকে আইনের আওতায় আনবে। আমরা সঠিক বিচার চাই, যার যতটুকু প্রাপ্য তার ততটুকুই বিচার হতে হবে। এর চেয়ে বেশিও না, আবার কমও না।’
ফোরামের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানের পর হাসিনার দোসর সকল সাংবিধানিক পদের প্রধানেরা স্বেচ্ছায় পদত্যাগ করে পালিয়েছে। কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে নিয়োগকৃত সিএজি নূরুল ইসলাম চাটুকারিতা ও দুর্নীতির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়ে এখনো আছেন। কিন্তু দুঃখের বিষয়, সিএজি একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো সরকারের আর্থিক কর্মকাণ্ডের স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা নিশ্চিত করা।
সাইফুল ইসলাম বলেন, তিনি কর্মকর্তাদের নিয়ে টুঙ্গিপাড়া ও ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে যেতে বাধ্য করতেন, সরকারি অর্থে ব্যাপক আয়োজনের মাধ্যমে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জন্মদিন, শেখ কামালের জন্মদিন, শেখ রাসেলের জন্মদিনসহ বিভিন্ন দিবসে কেক কাটা ও দোয়ার আয়োজনের মাধ্যমে উদ্যাপন করতেন। আবার এসব অনুষ্ঠানে অনুপস্থিত কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হতো।
মানববন্ধনের সভাপতিত্ব করেন সচেতন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক নেতা মাহবুব আলম বাদল, মো. আলী হোসেন ও ফিরোজ মাহমুদ। সভায় বক্তারা অনতিবিলম্বে সিএজি নূরুল ইসলামের পদত্যাগ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচারের জোর দাবি জানান।

গোপালগঞ্জে একটি বিদ্যালয়ে এক ছাত্রী ও এক যুবককে গাছের সঙ্গে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ওই ছাত্রী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে বলে দাবি তার পরিবারের। শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতর এমন নির্যাতনের ঘটনার তিন দিন পার হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ...
১৩ মিনিট আগে
সুন্দরবনে মাছ ধরায় নিষেধাজ্ঞা চললেও তা উপেক্ষা করে অবাধে শিকার চালিয়ে যাচ্ছেন এক শ্রেণির জেলে। বন বিভাগের ধারাবাহিক অভিযানে দুই দিনের ব্যবধানে শেলারচর বনাঞ্চলে আরও একটি অবৈধ শুঁটকি মাচা (রং ঘর) গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
২১ মিনিট আগে
নরসিংদীর মনোহরদী উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধ ও রাস্তার পাশের গাছ কাটাকে কেন্দ্র করে মারধরে মিজান মিয়া (৪৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। স্থানীয় এক আওয়ামী লীগ নেতা শহীদুল্লাহ ও তার ছেলে জীবনের মারধরে মিজান মারা যান বলে অভিযোগ উঠেছে।
২২ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের উদ্যোগে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৩১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান মাজেদ।
২৫ মিনিট আগে