
আগামী শুক্রবার (১ জুলাই) থেকে পোস্তগোলা ব্রিজ, আড়িয়াল খাঁ ব্রিজ ও ধলেশ্বরী ব্রিজে কোনো যানবাহন পারাপারে আলাদা করে টোল নেওয়া হবে না। এক্সপ্রেসওয়ের টোলের সঙ্গে এসব টোল একীভুত হয়ে যাবে।
আজ বুধবার সড়ক ও জনপথ বিভাগ থেকে বিষয়টি হাইকোর্টকে জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।
মাঈনুল হাসান বলেন, টেন্ডারের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও টোল আদায় করা হচ্ছিল। কয়েকজন আইনজীবী বিষয়টি জানালে রাষ্ট্রপক্ষ থেকে হাইকোর্টে আবেদন করা হয়। এরপর নির্দেশ অনুযায়ী সড়ক ও জনপথ বিভাগ থেকে দেওয়া প্রতিবেদনে বলা হয়, ১ জুলাই থেকে এসব ব্রিজে আলাদা করে আর টোল দিতে হবে না।
এদিকে আগামী ১ জুলাই থেকে টোলের আওতায় আসছে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গার মধ্যে ৫৫ কিলোমিটার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়ে ব্যবহার করা বাসের টোল নির্ধারণ করা হয়েছে ৪৯৫ টাকা।
গত সোমবার (২৭ জুন) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে নামে পরিচিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে অন্তর্বর্তীকালীন মাঝারি ট্রাকের জন্য সমন্বিতভাবে প্রতি কিলোমিটারে ১০ টাকা টোল নির্ধারণ করা হলো। এতে অর্থ বিভাগের সম্মতি রয়েছে। পরবর্তী সময়ে টোল নীতিমালা-২০১৪ অনুসারে যথাসময়ে টোল হার চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে।
এর ফলে মাঝারি আকারের ট্রাকগুলোকে পদ্মা সেতুর টোল ছাড়াও এক্সপ্রেসওয়ে ব্যবহারের জন্য ভিত্তি টোল হিসেবে প্রতি কিলোমিটারে ১০ টাকা হারে ৫৫ কিলোমিটার এক্সপ্রেসওয়ের জন্য ৫৫০ টাকা টোল দিতে হবে। অন্তর্বর্তীকালীন টোল হার অনুযায়ী এক্সপ্রেসওয়ের পুরোটা পাড়ি দিলে বাসের জন্য ৪৯৫ টাকা, মিনিবাসে ২৭৫ টাকা, মাইক্রোবাস, জিপ ও পিকআপে ২২০ টাকা এবং প্রাইভেট কারে ১৩৮ টাকা টোল দিতে হবে। এ ছাড়া পণ্যবাহী ট্রেইলারে ১ হাজার ৩৭৫ টাকা এবং বড় ট্রাকে ১ হাজার ১০০ টাকা টোল দিতে হবে।

পটুয়াখালী পৌর এলাকায় ঘন ঘন লোডশেডিং এবং বিদ্যুৎ সরবরাহে লো-ভোল্টেজের কারণে প্রয়োজন অনুযায়ী পানি উত্তোলন করা সম্ভব হচ্ছে না। ফলে পৌরসভার পানির লাইনের সম্মানিত গ্রাহকেরা সাময়িক অসুবিধার মুখে পড়েছেন। আজ বুধবার পটুয়াখালী পৌরসভার প্রশাসক মো. তারেক হাওলাদার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য
১৮ মিনিট আগে
নওগাঁর সাপাহারে একটি আমবাগান থেকে রুবেল হক (২৬) নামের এক গ্রাম পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোয়ালা ইউনিয়নের কদমডাঙ্গা গ্রামের একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
৩৬ মিনিট আগে
গাছের গুঁড়িবোঝাই একটি ট্রাক মহিপুর এলাকায় বিকল হলে খবর পেয়ে ওই দুই কর্মী সেখানে যান। পরে তাঁরা মহাসড়কের পাশের সড়ক বিভাজকের কাছে দাঁড়িয়ে ট্রাকটি মেরামতের কাজ করছিলেন। একপর্যায়ে ট্রাকটি তাঁদের ওপর হেলে পড়ে। এতে দুই কর্মী ও চালক চাপা পড়েন।
৩৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নতুন বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) ‘রহমতপুর’ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে নবনির্মিত বিওপিটির উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ
১ ঘণ্টা আগে