
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের কন্যা তাহসিন বিনতে বেনজীরের দুবাইয়ে ১৩ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের একটি ফ্ল্যাট ক্রোক এবং দুটি ব্যাংক হিসাবে থাকা ৪৭ লাখ ৭৮ হাজার ৫৪৩ টাকা অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন বিদেশি এই স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ চেয়ে আদালতে আবেদন করেছিলেন। আবেদন অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আল ধুনাইয়া আবাসিক এলাকার একটি ফ্ল্যাট, যার মূল্য ৪০ লাখ দিরহাম এবং দুবাইয়ের এনবিডি ব্যাংকের দুটি হিসাবে থাকা ৫ হাজার দিরহাম ও ১ লাখ ৩৯ হাজার ৪৯৮ দিরহাম অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত। বর্তমানে বাংলাদেশি টাকায় এই ফ্ল্যাটের মূল্য ১৩ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকা এবং দুটি ব্যাংক হিসাবে রয়েছে ৪৭ লাখ ৭৮ হাজার ৫৪৩ টাকা।
দুদকের আবেদনে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে বিপুল অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে ইতিপূর্বে বেনজীর ও তাঁর কন্যার বিরুদ্ধে দুদক মামলা করেছে। ওই মামলা তদন্তকালে জানা গেছে, দুবাইয়ে বেনজীরের স্ত্রী জিসান মির্জা একটি ফ্ল্যাট ক্রয় করেছেন এবং উক্ত ফ্ল্যাটটি ভোগ দখল করছেন তাঁদের কন্যা তাহসিন বিনতে বেনজীর। তদন্তকালে দুদক আরও জানতে পেরেছে যে অভিযুক্ত ব্যক্তিদের উক্ত স্থাবর ও অস্থাবর সম্পদ বিক্রয়, হস্তান্তর বা স্থানান্তর করার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় উক্ত সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করার আদেশ প্রয়োজন।
আদালত শুনানি শেষে দুবাইয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ অবরুদ্ধের নির্দেশ দিয়ে দুদক ও বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
উল্লেখ্য, গত বছর ১২ জুন বেনজীর ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা একটি ফ্ল্যাট ও ২৫ একর জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়। এর আগে গত বছর দুই দফায় বেনজীর ও তাঁর পরিবারের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে ৬২১ বিঘা জমি, ১৯টি কোম্পানির শেয়ার, গুলশানে ৪টি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছিলেন আদালত। এ ছাড়া ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব এবং তিনটি বিও হিসাব (শেয়ার ব্যবসার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এরও আগে বেনজীর ও তাঁর পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করেন আদালত। কিন্তু নিষেধাজ্ঞার আগেই বেনজীর পরিবারসহ দেশ ত্যাগ করেন বলে জানা যায়।

রাজশাহীর গ্রামাঞ্চলে বর্ষার সকাল মানেই পাটচাষিদের প্রচণ্ড ব্যস্ততার সময়। কেউ কাস্তে দিয়ে পাটগাছ কাটছেন, আবার কেউ পাটের আঁটি কাঁধে তুলে নিয়ে ছুটছেন জলাশয়ের দিকে। পুকুর, খাল কিংবা ডোবায় জাগ দেওয়া পাট থেকে আঁশ ছাড়ানোর কাজও চলছে পুরোদমে।
৪ ঘণ্টা আগে
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় যমুনার শাখা নদী নিউ ধলেশ্বরীর ওপর সেতু নির্মাণকাজ ছয় বছরেও শেষ হয়নি। নদীর দুই প্রান্তে তিন জোড়া পিসি গার্ডার খুঁটি নির্মাণ করে কাজ বন্ধ রয়েছে। ৩৪ কোটি টাকার প্রকল্পটির তিন ঠিকাদারের মধ্যে দ্বন্দ্বের জেরে সেতুর কাজ বন্ধ হয়ে যায়।
৫ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন দেয়ালে আঁকা ‘জুলাই গ্রাফিতি’ দীর্ঘস্থায়ীভাবে সংরক্ষণের লক্ষ্যে পুনরায় রংকরণ ও পুনর্লিখন কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের...
৫ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় গত সাড়ে ছয় বছরে ১ হাজার ৮৪৯টি সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৩৮৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২ হাজার ৪৮৮ জন। নিহত ব্যক্তিদের মধ্যে পুরুষ ১ হাজার ৩৪ জন (৭৪ দশমিক ৭১ শতাংশ), নারী ২১৯ জন (১৫ দশমিক ৮২ শতাংশ) এবং শিশু ১৩১টি (৯ দশমিক ৪৬ শতাংশ)।
৫ ঘণ্টা আগে