Ajker Patrika

রাজধানীজুড়ে জোরালো পুলিশের নজরদারি, চলছে তল্লাশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৭: ৩৪
রাজধানীজুড়ে জোরালো পুলিশের নজরদারি, চলছে তল্লাশি
বিভিন্ন পরিবহন থামিয়ে যাত্রীদের তল্লাশি করছে পুলিশ। ছবি: সংগৃহীত

নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়ক ও অপরাধপ্রবণ এলাকায় বসানো হয়েছে জোরালো চেকপোস্ট। পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশি টহল ও নজরদারি।

আজ বুধবার ডিএমপির মুখপাত্র উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানোর পাশাপাশি মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করা হচ্ছে। এ ছাড়া সন্দেহজনক চলাচলের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে।

বিভিন্ন পরিবহন থামিয়ে যাত্রীদের তল্লাশি করছে পুলিশ। ছবি: সংগৃহীত
বিভিন্ন পরিবহন থামিয়ে যাত্রীদের তল্লাশি করছে পুলিশ। ছবি: সংগৃহীত

ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। বিশেষ করে, সড়কে চলাচলরত যানবাহন ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

ডিএমপি জানিয়েছে, অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধ ও নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ তৎপরতা অব্যাহত রয়েছে। নগরবাসীর জানমাল ও যানবাহনের নিরাপত্তা রক্ষায় পুলিশ সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত