
রাজধানীর উত্তরায় পুলিশের সিগনাল অমান্য করে প্রাইভেট কারে পালিয়ে যাওয়ার সময় ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় প্রাইভেট কারটিও জব্দ করা হয়।
আজ বুধবার ভোর রাতে রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি সন্ধ্যায় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল আলম।
গ্রেপ্তার দুই মাদক কারবারি হলেন—চট্টগ্রামে সাতকানিয়া উপজেলার পশ্চিম ডেমরা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে আব্দুর রহিম (৫০) ও ময়মনসিংহের ভালুকা উপজেলার কলাতলী গ্রামের আব্দুল কালামের ছেলে রমজান মিয়া (৩৭)।
এ ঘটনায় করা মামলার নথিতে দেখা যায়, প্রাইভেট কারটিকে পুলিশ সিগন্যাল দিলে তাঁরা গাড়ি থেকে কিছু একটি ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে সামনে থাকা লোকজন ব্যারিকেড দিয়ে গাড়িটি আটক করে। এ সময় আটককৃতদের তল্লাশি করতে চাইলে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেন তাঁরা। এ সময় উপস্থিত জনতা গাড়িটিতে ভাঙচুর চালায়।
এ বিষয়ে এসআই নাজমুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার হওয়া দুজন মাদক কারবারি। তাদের কাছ থেকে ২৫টি ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁরা ইয়াবা ট্যাবলেটগুলো ঢাকা থেকে নিয়ে গাজীপুরে যাচ্ছিল।’

রাজধানীর ভাসানটেক, করাইল ও সাততলা বস্তি এলাকার প্রায় এক হাজার সুবিধাবঞ্চিত মানুষ বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেয়েছেন। চক্ষু পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ, ওষুধ ও চশমা বিতরণের পাশাপাশি ছানি রোগী শনাক্ত করে প্রয়োজনীয় ক্ষেত্রে বিনা মূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থাও করা হয়। জিয়াউর...
১২ মিনিট আগে
রংপুরের পীরগাছায় নোবেল রেসিডেন্সিয়াল মডেল উচ্চবিদ্যালয়ে শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে ঘিরে দেখা দিয়েছে অস্থিরতা। এরই মধ্যে বিদ্যালয়ের একাংশের শিক্ষক নতুন শিক্ষাপ্রতিষ্ঠান চালুর উদ্যোগ নিয়েছেন—এমন অভিযোগও উঠেছে।
২৪ মিনিট আগে
টানা বৃষ্টিতে চেঙ্গী ও মাইনী নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে খাগড়াছড়ি শহরের বিভিন্ন এলাকা ও দীঘিনালা উপজেলার নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। পানিতে ডুবে গেছে অনেক ঘরবাড়ি ও ধানখেত।
২৬ মিনিট আগে
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। আজ শনিবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে মহাসড়কের ভবানীপুর এলাকা থেকে এ অভিযান শুরু হয়।
২৮ মিনিট আগে