
রাজধানীর ভাষানটেক, কড়াইল ও সাততলা বস্তি এলাকার প্রায় এক হাজার সুবিধাবঞ্চিত মানুষ বিনা মূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেয়েছেন। চক্ষু পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ, ওষুধ ও চশমা বিতরণের পাশাপাশি ছানি রোগী শনাক্ত করে প্রয়োজনীয় ক্ষেত্রে বিনা মূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থাও করা হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) এবং আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শনিবার (২২ আগস্ট) রাজধানীর ভাষানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
দিনব্যাপী এই চক্ষু চিকিৎসা কর্মসূচির উদ্বোধন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আর্থিক অসচ্ছলতার কারণে নিম্ন আয়ের মানুষের একটি বড় অংশ সময়মতো চোখের চিকিৎসা নিতে পারে না। বিশেষ করে ছানি ও দৃষ্টিশক্তিজনিত সমস্যায় আক্রান্ত অনেক মানুষ অর্থের অভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। তাঁদের কাছে বিনা মূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। তাঁরা আরও বলেন, অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে কোনো মানুষ যেন প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ ধরনের মানবিক উদ্যোগ নেওয়া হচ্ছে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ফাউন্ডেশনের পরিচালক (প্রোগ্রাম) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা এবং অর্থোপেডিক সার্জন অধ্যাপক শাহ মুহাম্মদ আমান উল্লাহ, পরিচালক (প্রোগ্রাম) প্রকৌশলী মো. মাহবুব আলম, পরিচালক (প্রোগ্রাম) কৃষিবিদ ড. খন্দকার মাহফুজুল হক বাচ্চু, পরিচালক প্রকৌশলী এ কে এম জহিরুল ইসলাম, আজীবন সদস্য রেজাউর রহমান চৌধুরী সুমন, ডা. সাঈদ মেহেবুব কাদির ও সোহেল আহমেদ। এ ছাড়া সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকেরা কর্মসূচিতে দায়িত্ব পালন করেন।

রাজধানীর চকবাজারে আগুনের ঘটনায় আজ মঙ্গলবার সকালে প্রেস ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণের এসেছে। তবে বিকেল বেলা ৩টা পর্যন্ত গোডাউনের ভেতর থেকে তীব্র ধোঁয়া বের হতে দেখা যায়। ব্যবসায়ীদের শঙ্কা গোডাউনের আগুন এখনো পুরোপুরি নেভেনি।
২ মিনিট আগে
জামালপুরের ইসলামপুরে বিলের পানিতে গোসল করতে নেমে নিখোঁজের দুই দিন পর রাতুল মিয়া (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের সাদিবাড়ি এলাকায় আলাই বিলের পানিতে ভাসমান অবস্থায় স্থানীয়রা তার লাশ উদ্ধার করেন।
৬ মিনিট আগে
পিবিআই জানায়, গত ১২ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার জামগড়া রূপায়ণ মাঠসংলগ্ন একটি ভাড়া বাসায় বিথীকে হত্যা করা হয়। পরদিন ১৩ আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে ওই বাসার একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাঁর গলায় গামছা প্যাঁচানো ছিল।
১০ মিনিট আগে
জার্মান পর্যটক ক্রিল ভান্ডার-ওয়েবারের হারিয়ে যাওয়া ম্যাকবুক উদ্ধার করে তাঁর কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ ঘটনায় নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
১৯ মিনিট আগে