
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
আজ শনিবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে মহাসড়কের ভবানীপুর এলাকা থেকে এ অভিযান শুরু হয়।
অভিযানে ভবানীপুর থেকে বাঘের বাজার ও মেম্বার বাড়ি পর্যন্ত মহাসড়কের দুপাশে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে মহাসড়কের জায়গা দখল করে এসব স্থাপনা গড়ে ওঠায় সড়কের প্রশস্ততা কমে গেছে। এতে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। তাই প্রায়ই যানজটের সৃষ্টি এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল।
অভিযানের সময় প্রশাসনের কর্মকর্তারা দখলদারদের নির্ধারিত জায়গার বাইরে স্থাপনা না করার বিষয়ে সতর্ক করেন। একই সঙ্গে মহাসড়কের সরকারি জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করলে ভবিষ্যতেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, মহাসড়কের জায়গা দখল করে কোনো ধরনের অবৈধ স্থাপনা গড়ে তোলার সুযোগ নেই। সড়কটি গুরুত্বপূর্ণ মহাসড়ক হওয়ায় যানবাহন ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দখলমুক্ত রাখা প্রয়োজন। সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা স্থাপনার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
সাজ্জাদ হোসেন আরও বলেন, মহাসড়কের জায়গা চিহ্নিত করে পর্যায়ক্রমে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে। উচ্ছেদের পর একই স্থানে আবার স্থাপনা নির্মাণ করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে উপজেলা সহকারী কমিশনের (ভূমি) জিয়াউল হাসান সৌরভ, টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমান ও জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুনসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রংপুরের পীরগাছায় নোবেল রেসিডেন্সিয়াল মডেল উচ্চবিদ্যালয়ে শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে ঘিরে দেখা দিয়েছে অস্থিরতা। এরই মধ্যে বিদ্যালয়ের একাংশের শিক্ষক নতুন শিক্ষাপ্রতিষ্ঠান চালুর উদ্যোগ নিয়েছেন—এমন অভিযোগও উঠেছে।
৪ মিনিট আগে
টানা বৃষ্টিতে চেঙ্গী ও মাইনী নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে খাগড়াছড়ি শহরের বিভিন্ন এলাকা ও দীঘিনালা উপজেলার নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। পানিতে ডুবে গেছে অনেক ঘরবাড়ি ও ধানখেত।
৭ মিনিট আগে
মাদারীপুর জেলার শিবচরে মা ও শিশু হত্যার ঘটনায় অভিযুক্ত ফারুকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। আজ শনিবার বিকেলে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বেইলি ব্রিজ বাজার এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
১৪ মিনিট আগে
ঢাকায় দুই চিকিৎসককে টার্গেট করে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিল একটি সন্ত্রাসী গ্রুপ। চাঁদা না পেয়ে দুজনের ওপর হামলা চালায় তাঁরা। এতে দুই চিকিৎসক আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের মধ্যে দুজন ৫ দিন করে রিমান্
১৬ মিনিট আগে