করোনা আক্রান্ত নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদারের দ্বিতীয় পরীক্ষায়ও পজিটিভ রিপোর্ট এসেছে। শনিবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। বিকালে রিপোর্ট পজিটিভ আসে। মাহবুব তালুকদারের ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ এনাম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন।
এনাম উদ্দীন জানান, আজ দ্বিতীয়বারের মতো স্যারের করোনা টেস্ট করা হয়েছে। এবারও পজিটিভ এসেছে। তবে শারীরিকভাবে তিনি সুস্থ আছেন।
পরবর্তীতে আবার কবে করোনা পরীক্ষা করা হবে জানতে চাইলে তিনি বলেন, ডাক্তার এ বিষয়ে এখনো কিছু বলেননি।
এর আগে গত ১৯ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মাহবুব তালুকদার। সেই রাতে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। শরীর কিছুটা সুস্থ হলে পরের দিন ২০ জুন এই নির্বাচন কমিশনারকে কেবিনে নেওয়া হয়।
শরীরে জ্বর থাকায় ২০ জুন করোনা পরীক্ষা করা হলে মাহবুব তালুকদারের রিপোর্ট পজিটিভ আসে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় প্রায় ৩২ টন পেঁয়াজবীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাধারণত নভেম্বরের প্রথম থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বীজ উৎপাদনের জন্য জমিতে পেঁয়াজ রোপণ করা হয়। বীজ উৎপাদনে সময় লাগে চার থেকে সাড়ে চার মাস।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিদের মধ্যে ইয়াছিন (৩৫) নামের একজন মারা গেছেন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গতকাল শুক্রবার রাতে শাহবাগ থানা-পুলিশ হাসপাতাল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।
১ ঘণ্টা আগে
নিহত গালিবের চাচা জহিরুল ইসলাম কলিম জানান, গালিবদের বাসা বনশ্রী এলাকায়। তাঁদের বাসায় বেড়াতে এসেছিলেন গালিবের মামা। মামার মোটরসাইকেল নিয়ে শুক্রবার ইফতারের পর একাই ঘুরতে বের হন গালিব।
১ ঘণ্টা আগে
জেলার ১৩টি উপজেলায় নামে-বেনামে গড়ে উঠেছে কয়েক শ সেমাই কারখানা। স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে এসব কারখানার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা।
৩ ঘণ্টা আগে