
ছাত্রলীগের দুই নেতাকে শাহবাগ থানায় নিয়ে মারধরের বিষয়টি প্রমাণিত হলে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি অবগত আছেন।
আজ রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দাপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন।
ডিবির প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘ডিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জানেন। এটি তদন্ত করা হবে, তদন্তে এডিসি দোষী হলে তাঁর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক শরীফ আহম্মেদ মুনীমকে শাহবাগ থানার ভেতরে ঢুকিয়ে মারধরের অভিযোগ ওঠে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের এডিসি হারুন অর রশীদের বিরুদ্ধে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে। আহতদের একজন হাসপাতালে ভর্তি, অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তবে ঘটনা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি ছাত্রলীগের কেন্দ্রীয় কোনো নেতা।
সংশ্লিষ্ট সূত্র বলছে, গতকাল রাতে ৩৩তম বিসিএসের এক নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে বারডেম হাসপাতালে গল্প করছিলেন এডিসি হারুন। বিষয়টি ওই নারী কর্মকর্তার স্বামী (একই ব্যাচের বিসিএস কর্মকর্তা) জানতে পেরে নাঈম ও মুনীমকে সেখানে পাঠান। পরে তারা সেখানে গেলে এডিসি হারুনের সঙ্গে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়।
পুলিশের একটি সূত্র বলছে, ছাত্রলীগের দুই নেতা এডিসি হারুনের ওপর বেশি মারমুখী ছিলেন। পরে এডিসি হারুন থানায় এসে ফোর্স নিয়ে ছাত্রলীগের দুই নেতাকে শাহবাগ থানায় নিয়ে গিয়ে মারধর করেন।
সেখানে আসলে কী হয়েছিল জানতে চেয়ে শরীফ আহম্মেদ মুনীমকে ফোন দেওয়া হলে ফোন বন্ধ পাওয়া যায়। আর অসুস্থ থাকায় কথা বলতে পারবেন না বলে জানান আনোয়ার হোসেন নাঈম। জানা যায়, নারী কর্মকর্তার স্বামীও ছাত্রলীগের সাবেক নেতা। তাঁর বাড়ি ও আহত দুই ছাত্রলীগ নেতার বাড়ি গাজীপুরে।

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে বরের বাড়িতে যাওয়ার পথে বরযাত্রীর গাড়ির গতিরোধ করে নববধূকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় গাড়িতে হামলা ও ভাঙচুরের পাশাপাশি বরকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেছে বরপক্ষ। গতকাল রোববার রাতে উপজেলার জিনারী ইউনিয়নের হাজীপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে
২ মিনিট আগে
২০০২ সালের ৩ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ৫ জনের সাক্ষ্য গ্রহণ করে। ২০০৯ সালে জামিন পান মনির। জামিন পেয়ে তিনি আর আদালতে হাজির হননি।
৮ মিনিট আগে
২০২৩ সালের ৩০ মে সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন ইমন কাজী। ওই দিন রাত ৯টার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে গেন্ডারিয়ার ফরাশগঞ্জ মাপুর মাজার সংলগ্ন এলাকা থেকে চালকবিহীন অটোরিকশা ও এর ব্যাটারি উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন একটি পুকুর অবৈধভাবে ভরাটের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। পুকুর ভরাট বন্ধ, পরিবেশ রক্ষা ও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। অভিযুক্ত মো. নাফিজ প্রধান অভিযোগ অস্বীকার করেছেন।
১৪ মিনিট আগে