হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইনসের দুই বিমানকর্মীর জুতার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা সোনার মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি।
সিআইআইডি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিমানবন্দরে অবস্থান নেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটের দুই বিমানকর্মীর ওপর নজরদারি করা হয়।
পরে রানওয়েতে ওই দুই বিমানকর্মীর জুতার ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে, উদ্ধার করা ৮০টি সোনার বারের প্রতিটির ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে সোনার ওজন দাঁড়ায় প্রায় ৯ দশমিক ৩৪ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।
বিমানকর্মীদের জুতার ভেতর সোনার বার লুকিয়ে চোরাচালানের ঘটনায় কারা জড়িত, সোনাগুলো কোথা থেকে আনা হয়েছে এবং কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে সিআইআইডি।

নরসিংদীর পলাশে নিখোঁজের তিন দিন পর ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার পিএলসি কারখানার ভেতর থেকে হাত-পা ও পুরুষাঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় সাহজাহান তালুকদার (৭৫) নামের এক বৃদ্ধের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ...
১৫ মিনিট আগে
চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগে। পুলিশের ভাষ্য অনুযায়ী, খুঁটিতে কাক বসার পর শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
২২ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে চুরির অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে হাত-পা বেঁধে মারধরের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ঘটনায় দুজনকে আটক করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এখনো মামলা হয়নি।
২৭ মিনিট আগে
চুয়াডাঙ্গায় মসজিদে নামাজ পড়া ও রাজনৈতিক মন্তব্যকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার জেরে জেলা ছাত্রদলের এক নেতার শরীরে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় আরও দুজনের শরীর ঝলসে গেছে...
৩০ মিনিট আগে