Ajker Patrika

রাজধানীর শান্তিবাগে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
রাজধানীর শান্তিবাগে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর শাহজাহানপুর শান্তিবাগের একটি বাসা থেকে ফাহিমুল ইসলাম (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে শন্তিবাগের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই যুবক গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) ফরিজ উদ্দিন মণ্ডল বলেন, খবর পেয়ে শান্তিবাগের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

ফরিজ উদ্দিন আরও বলেন, ‘সকালে জরুরি জাতীয় সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে শান্তিবাগের বাসায় যাই। দরজা ভেঙে ওই যুবককে ফ্যানের সঙ্গে গলায় লুঙ্গি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। এরপর মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।’

পুলিশ জানিয়েছে, মৃত ফাহিমের বাড়ি উত্তরখান কাচকুরা এলাকায়। তাঁর বাবার নাম আব্দুল মান্নান। তিনি শান্তিবাগের বাসায় শ্রীদেব নামে একজনের সঙ্গে ভাড়া থাকতেন এবং বিমানবন্দর সিভিল এভিয়েশন লোডারের কাজ করতেন। দুই দিন আগে রুমমেট শ্রীদেব রাঙামাটি যান। আজ সকাল ৮টার দিকে ফ্যানের সঙ্গে লুঙ্গি পেঁচিয়ে ছবি তুলে শ্রীদেবের কাছে পাঠান এবং মেসেজে লেখেন, ‘আমি আত্মহত্যা করতেছি।’ শ্রীদেব প্রায় এক ঘণ্টা পর বিষয়টি দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন।

পুলিশ আরও জানিয়েছে, তিনি কেন আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত