
গত ২৬ মার্চ দৈনিক প্রথম আলো যে সংবাদ প্রকাশ করেছিল, তা প্রত্যাহার করে নিয়ে তারাই প্রমাণ করেছে, খবরটি ছিল ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক। এই প্রতিবেদনকে ষড়যন্ত্রমূলক বলেও দাবি করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন নানক। প্রথম আলোয় প্রকাশিত ওই প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ‘বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ’।
মানববন্ধনে নানক বলেন, ‘সেই প্রতিবেদক ও নির্বাহী সম্পাদক খবরটি প্রত্যাহার করে নিয়ে প্রমাণ করেছেন, খবরটি ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক, ষড়যন্ত্রমূলক।’
সাংবাদিকতা নৈতিকতার সঙ্গে পরিপূর্ণ উল্লেখ করে নানক বলেন, ‘সাংবাদিকতার সঙ্গে নৈতিকতাও রক্ষা করতে হবে। সাংবাদিকতার সঙ্গে অপসাংবাদিকতা প্রমাণিত হলে আমরাও ছেড়ে দেব না। আমরা প্রতিবাদে নেমেছি, প্রতিবাদ করতেই থাকব এবং ষড়যন্ত্রের বিষদাঁত আমরা ভেঙে দেব।’
জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আমাদের মহান স্বাধীনতার ৫২ বছর দেশবাসী যথাযথ মর্যাদার সঙ্গে পালন করছিল। তখন দেশের একটি জাতীয় দৈনিকের (প্রথম আলো) একটি বিশেষ সংবাদ দেশবাসীর দৃষ্টিকটু হয়। এই ষড়যন্ত্রমূলক ও গল্পকাহিনির প্রতিবাদে রাস্তায় নেমেছে মহিলা আওয়ামী লীগ। স্বাধীনতার ৫২ বছরে এসেও রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হচ্ছে মিথ্যাচারের বিরুদ্ধে, হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে। এই পবিত্র মাহে রমজানেও প্রতিবাদ করতে হচ্ছে স্বাধীনতাবিরোধী সাংবাদিকতার বিরুদ্ধে।’
এ ঘটনাকে ১৯৭৪ সলে ইত্তেফাকে প্রকাশিত কুড়িগ্রামের চিলমারীর বুদ্ধিপ্রতিবন্ধী বাসন্তীর ঘটনার সঙ্গে তুলনা করেছেন আওয়ামী লীগের নীতিনির্ধারণী ফোরামের এই নেতা। তিনি বলেন, ‘ষড়যন্ত্রকারীরা ১৯৭৪ সালে দেশের পরিস্থিতি বোঝাতে জাল গায়ে দিয়ে বাসন্তীর ছবি ছাপিয়েছে। সারা বিশ্বকে একটি বার্তা দিয়েছিল এবং স্বাধীনতা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছিল। সেই ষড়যন্ত্র এখনো চলমান। এই পত্রিকা (প্রথম আলো) সব সময় আমাদের নেত্রীর বিরুদ্ধে, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।’
ষড়যন্ত্র করে কোনো লাভ নেই উল্লেখ করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের উন্নয়ন-অগ্রগতির এই ধারা কোনোভাবেই ব্যাহত করা যাবে না।
মানববন্ধনে আরও বক্তব্য দেন মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, সাধারণ সম্পাদক শবনম জাহান শিলাসহ সংগঠনের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখার নেতারা।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে