
খ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ল্যাবএইড হাসপাতালে আজ শুক্রবার রাত ৯টার দিকে তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ছাত্র ও আলোকচিত্রী সাহাদাত পারভেজ। তিনি জানান, চার দিন আগে হার্ট অ্যাটাক হলে তিনি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। এ পর্যন্ত সাতবার হার্ট অ্যাটাক হয় তাঁর।
আগামীকাল দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে বনানী কবরস্থানে দাফন করা হবে।
চঞ্চল মাহমুদ বাংলাদেশের ফ্যাশন ও মডেল আলোকচিত্র জগতে অন্যতম নাম। প্রায় সাড়ে ৪ দশক ধরে আলোকচিত্রী হিসেবে কাজ করছেন তিনি। চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি নামে একটি প্রশিক্ষণকেন্দ্র পরিচালনা করতেন। একাধিক প্রদর্শনী হয়েছে তাঁর ছবির। বাংলাদেশের অসংখ্য মডেল, অভিনেতা তাঁর ছবির মধ্য দিয়ে পরিচিতি পেয়েছেন।
কিছুদিন আগে চঞ্চল মাহমুদ গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর হৃদ্রোগ, কিডনি সমস্যা এবং অন্যান্য শারীরিক জটিলতা ছিল।
চঞ্চল মাহমুদের মৃত্যুতে বাংলাদেশের আলোকচিত্র এবং সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

গাজীপুরের শ্রীপুরে বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের একটি প্রাইভেটকারের গতিরোধ করে গুলি ছুড়ে তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্নপুর....
২৭ মিনিট আগে
যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলাই বিকল্প বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়াচর্চা জরুরি। আজ শুক্রবার বিকেলে...
৩২ মিনিট আগে
সম্মেলনে অংশগ্রহণের জন্য নিবন্ধন করার পর সিজিএস থেকে তাঁর অংশগ্রহণ নিশ্চিত করা হয়। পরে তাঁকে থাইল্যান্ডের একজন প্রতিনিধির সঙ্গে একটি স্টুডিও আলোচনায় অংশ নেওয়ার জন্য ই-মেইল করা হয়। সে অনুযায়ী ১ অক্টোবর তিনি ভারতের হায়দরাবাদ থেকে ঢাকায় ফেরেন। তবে ২ অক্টোবর সন্ধ্যায় জিল্লুর রহমান....
৪১ মিনিট আগে
মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতেই হাতির পিঠে চড়ে বিবাহ করছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সাকিব মিয়া নামের এক যুবক। আজ শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গ্রাম থেকে একই ইউনিয়নের হিংগারপাড়া গ্রামে কনের বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। ব্যতিক্রমী এই বরযাত্রা দেখতে সড়কের দুই পাশে
১ ঘণ্টা আগে