
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের মৃত্যুতে আগামীকাল রোববার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ে এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেওয়াজ অনুযায়ী তাঁর প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঢাবির জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একজন প্রাক্তন উপাচার্য ও অধ্যাপকের মৃত্যুতে পরিবারের সম্মতিক্রমে জানাজার সময় ও স্থান সম্পর্কে সবাইকে জানানোর লক্ষ্যে ক্যাম্পাসে মাইকিং, শোকবার্তা প্রকাশ, কেন্দ্রীয় মসজিদে বিশেষ মোনাজাতসহ বিশ্ববিদ্যালয়ের প্রচলিত সব প্রথা অনুসরণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জানাজা অনুষ্ঠিত না হওয়ার ব্যাপারে বলা হয়েছে, পরিবারের সিদ্ধান্তক্রমেই অধ্যাপক আরেফিন সিদ্দিকের জানাজা ও দাফনের স্থান নির্ধারণ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিবারের এই সিদ্ধান্তকে সম্মান জানায়।
উল্লেখ্য, অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অসুস্থ হয়ে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসায়েন্স ইউনিটের আইসিইউতে ভর্তি ছিলেন। গত ৭ মার্চ (শুক্রবার) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান হাসপাতালে তাঁকে দেখতে যান এবং তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।
চিকিৎসাধীন অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে তাঁর পরিবার এবং পারিবারিক বন্ধু ও সহকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হয়। ইন্তেকালের পর উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং প্রশাসনের অপরাপর গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন এবং দাফন প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা দেন।

ঠাকুরগাঁওয়ে দুটি অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে বিচার বিভাগ, প্রশাসন, পার্লামেন্টারি কমিটিসহ প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। একই দিনে তিনি ‘ফ্রি আই ক্যাম্প-২০২৬’ উদ্বোধন করে বাংলাদেশ-নেপাল সম্পর্ক ও স্বাস্থ্যসেবার গুরুত্বও তুলে ধরেন।
১ মিনিট আগে
বরিশালের সিভিল সার্জন হিসেবে যোগদানের মাত্র নয় দিনের মাথায় মো. মনিরুজ্জামানকে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত (প্রত্যাহার) করা হয়েছে। আজ রোববার সকালে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। এর পর তাঁর অপসারণের দাবিতে চলমান আন্দোলন প্রত্যাহার করে কার্যালয়ের প্রধান ফটকের তালা খুলে দেন
২৩ মিনিট আগে
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসা এবং অনলাইন প্রতারণার অভিযোগে তিন চীনা নাগরিকসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
১ ঘণ্টা আগে
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বসতঘর থেকে হালিমা খাতুন (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২ আগস্ট) মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনেরা হত্যার অভিযোগ তুললেও পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর...
১ ঘণ্টা আগে