
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ ও ঢাকা-৩ আসনে যথাক্রমে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুসহ মোট ৮ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র অবৈধ বলে ঘোষণা করা হয়েছে ৫ জনের। আজ সোমবার দুপুরে পুরান ঢাকার জনসন রোডে ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ে এই ঘোষণা দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান।
ঢাকা-২ আসনে ৫ জন মনোনয়ন দাখিলকারীর মধ্যে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামসহ দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরজন হলেন একই আসনে জাতীয় পার্টির প্রার্থী শাকিল আহমেদ শাকিল। আর ইসলামী ঐক্যজোটের আশরাফ আলী জিহাদী ও স্বতন্ত্র ডা. হাবিবুর রহমান মনোনয়নপত্রে ত্রুটি থাকায় বাতিল ঘোষণা করা হয় এবং জাকের পার্টির আবুল কালাম আজাদের মনোনয়নপত্র স্থগিত করা হয়।
এদিকে ঢাকা-৩ আসনে ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আর ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে ৬ জন বৈধ প্রার্থী হলেন আওয়ামী লীগের নসরুল হামিদ বিপু, বাংলাদেশ পিপলস পার্টির আব্দুস সালাম, স্বতন্ত্র মো. রমজান, বাংলাদেশ কংগ্রেসের মো. জাফর, জাকের পার্টির আব্দুর রাজ্জাক ও জাতীয় পার্টির কুদ্দুস মো. মনির সরকার। এ ছাড়া মনোনয়নপত্র বাতিল করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী মো. ফারুক, বাংলাদেশ তরিকত ফেডারেশনের আব্দুল কুদ্দুস মিয়া ও স্বতন্ত্র মো. আলী রেজার।
ঢাকায় মোট ২০টি আসনের ১৫টি ঢাকা মহানগরে ও পাঁচটি ঢাকা জেলায়। এ কারণে ঢাকার ২০টি আসনকে দুই ভাগে বিভক্ত করে দুটি রিটার্নিং অফিসারের কার্যালয় স্থাপন করা হয়েছে। একটি পুরান ঢাকার জনসন রোডে অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়ে, অন্যটি সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে