
গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টা ধরে কাজ করছে। শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে মিলগেট এলাকার ’নিউ মন্নু ফাইনস কটন মিলস লিমিটেড’ নামক কারখানার ভেতরে থাকা একটি অস্থায়ী তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। হঠাৎ গুদাম থেকে ঘন ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হতে দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নেভানোর কাজে যুক্ত হয় টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট, গাজীপুর সদর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, উত্তরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, ‘গুদামে প্রচুর তুলা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে আশপাশের অন্যান্য স্থাপনা ও গুদামে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।’

অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ আগুন লাগার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের তাপে আশপাশের দোকান ও বাড়ির মানুষ দ্রুত নিরাপদ স্থানে সরে যায়।

চট্টগ্রাম নগরীতে ‘মোবাইল ফোন সেট নিয়ে বিরোধের জেরে’ প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম মো. সাকিব (২৪)। তাঁর বাড়ি চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি এলাকায়।
১২ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইয়াবাসহ আটক এক যুবক হাতকড়া নিয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বান্দরবানের থানচির নাফাখুম জলপ্রপাতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে উটিং মারমা নামে ৮ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তল্লাশি চালাচ্ছেন। আগামীকাল সকালে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করবে।
২ ঘণ্টা আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমানের ওপর হামলার পর তাঁকে ফের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এর আগে ৬ আগস্ট হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তাঁর কাছে ১৫ হাজার ডলার চাঁদা দাবি করেছিল সন্ত্রাসীরা। ১৪ আগস্টের মধ্যে ওই অর্থ পরিশোধের সময়সীমা বেঁধে
২ ঘণ্টা আগে