
চাকরিতে পুনর্বহালের দাবিতে ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের গাড়ি আটকে বিক্ষোভ করেছেন। বাংলা একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ ব্যাংক আয়োজিত সিএমএসএমই নারী উদ্যোক্তা মেলার সামনে এ ঘটনা ঘটে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে গভর্নর বের হওয়ার সময় চাকরিচ্যুত কর্মীরা তাঁর গাড়ি ঘিরে ধরেন। তাঁরা স্লোগান দিতে দিতে গাড়ির সামনে বসে পড়েন এবং কয়েকজন নারী আন্দোলনকারী গাড়ির সামনেই শুয়ে পড়েন। এ সময় নিরাপত্তাকর্মীরা তাঁদের সেখান থেকে সরিয়ে দিতে গেলে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন নিরাপত্তা সদস্যরা এবং গভর্নর নিরাপদে স্থান ত্যাগ করেন।
আন্দোলনকারী কর্মীরা জানান, তাঁরা দীর্ঘদিন ধরে ব্র্যাক ব্যাংকের বিভিন্ন বিভাগে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। কিন্তু কোনো নোটিশ ছাড়াই তাঁদের জোর করে চাকরিচ্যুত করা হয় বা অনেকে চাকরি ছাড়তে বাধ্য হন, যা তাঁদের জীবনে চরম অনিশ্চয়তা তৈরি করেছে। চাকরিচ্যুত কর্মীদের অভিযোগ, বাংলাদেশ ব্যাংক ২০২৪ সালের ১২ আগস্ট এক তদন্ত শেষে তাঁদের পুনর্বহালের নির্দেশ দিলেও এখন পর্যন্ত ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি এবং তারা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অমান্য করে যাচ্ছে।

বিক্ষোভকারীরা জানান, ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ২ হাজার ৫৫৩ জন কর্মীকে জোর করে পদত্যাগে বাধ্য করা হয়। সব মিলিয়ে প্রায় ২ হাজার ৬৬৮ জন কর্মী বর্তমানে চাকরিচ্যুত অবস্থায় আছেন।
তাঁরা দ্রুত পুনর্বহাল, ক্ষতিপূরণ ও দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এর আগে গত ফেব্রুয়ারিতেও তাঁরা বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেছিলেন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

ভুক্তভোগী গৃহবধূ শাহানা আক্তার বলেন, ‘দুই অজ্ঞাত ব্যক্তি বাসায় ঢুকে ধারালো অস্ত্র দেখিয়ে মুখ চেপে ধরে আমাকে বাথরুমে বন্দী করে রাখে। তখন আমার ছেলে স্কুলে থাকায় বাসায় একা ছিলাম। তারা আমার সন্তানকে বাসার নিচে জিম্মি করা হয়েছে বলে জানায়। এরপর ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার নিয়ে বেরিয়ে যায় তারা দুজন।’
১৪ মিনিট আগে
স্থানীয়দের অভিযোগ, ওই বস্তির আয়না নামে এক ব্যক্তির বাড়িতে নিয়মিত মাদকের কেনাবেচা চলে। সেখানে মাদকের পাশাপাশি অসামাজিক কার্যকলাপও চলে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া বিভিন্ন সময় পথচারী ও বাইরে থেকে আসা লোকজনকে আটকে ভয়ভীতি দেখিয়ে টাকাপয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগও করেন স্থানীয়রা।
২৪ মিনিট আগে
স্থানীয়রা জানান, এর আগেও চুরির ঘটনায় নাইম গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন। কারাগার থেকে বের হওয়ার পর পুনরায় তিনি চুরি-ডাকাতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। জগৎপট্টি, জগন্নাথকাঠি ও শর্ষিনা ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে বলে দাবি স্থানীয়দের।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক পর্যায়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা ধারাবাহিকভাবে কমে যাচ্ছে। ভর্তির পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, কয়েক বছর বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ইতিবাচক প্রবণতা দেখা গেলেও সর্বশেষ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি হননি।
৮ ঘণ্টা আগে