
নরসিংদীর রায়পুরায় বিজয় মিয়া নামের এক চালককে হত্যা করে বিভাটেক (তিন চাকার যান) ছিনতাইয়ের মামলায় তিন আসামির যাবজ্জীবন ও এক নারীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তিনজনকে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড এবং ওই নারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত আ ন ম ইলিয়াস আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হালিম আজকের পত্রিকাকে এ তথ্য জানান। তা ছাড়া দ্রুততম সময়ে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রায় প্রকাশে তিনি সন্তোষ প্রকাশ করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নরসিংদী সদরের বিলাসদী মহল্লার মো. সোলায়মান মিয়ার ছেলে আলাল মিয়া ওরফে বিল্লাল (৩৫), রায়পুরা থানার বীরগাঁও পূর্বপাড়া গ্রামের মোসলেম মিয়ার ছেলে কাউছার মিয়া (২৮), রায়পুরার বল্লভপুর গ্রামের ধন মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (৩১) ও রায়পুরা থানার বীরগাঁও গ্রামের আব্দুর রহিমের স্ত্রী রুবিয়া বেগম (৪৫)।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর বিকেলে নরসিংদী শহরের বাসাইল মহল্লার বিজয় মিয়া তাঁর বিভাটেক নিয়ে বের হন। পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামিরা যাত্রীবেশে বিজয় মিয়ার বিভাটেক ভাড়া করে। তাঁরা বিজয় মিয়াকে প্রথমে রায়পুরার নিলক্ষায়, পরে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের মাহমুদ নগরে নিয়ে যান। সেখানে কৌশলে বিজয়কে হত্যার পর লাশ গুম করে বিভাটেক নিয়ে পালিয়ে যান তাঁরা।
পরদিন নিহত বিজয়ের মা মিনারা বেগম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে পুলিশ হত্যায় জড়িত সন্দেহে তাঁদের গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আসামিরা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।
আদালত ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে তিন আসামির যাবজ্জীবন ও তিনজনকে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। এ ছাড়া ছিনতাই করা বিভাটেক সংরক্ষণের অভিযোগে এক নারীকে ছয় মাসের কারাদণ্ড দেন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে