
রাজধানীর রামপুরায় একটি বাসের সঙ্গে অটোরিকশা ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন এক রিকশাচালক। আজ শুক্রবার সন্ধ্যায় রামপুরা টিভি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত রিকশাচালকের নাম শহীদ।
ঘটনার পর আশপাশে থাকা আরও কয়েকজন সামান্য আঘাত পেলেও শহীদ গুরুতর আহত হন। প্রথমে তাঁকে বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, আবুল হোটেলগামী একটি বাস সোনালী ব্যাংক মোড়ে পৌঁছালে ব্রেক ফেল করে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় এবং পরে পাশের একটি প্রাইভেট কারে ধাক্কা লাগে। এ সময় রিকশাচালক শহীদ বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, বাসটির ব্রেক ফেল করেছিল। আহত রিকশাচালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বাসের চালক ও তাঁর সহকারীকে হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগীর পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীর মোহনপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও চারজন। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলার খাড়ইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো. মিন্টু মিয়া দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়ে সৌদি আরবের সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার খড়মপুরের একটি মাজার প্রাঙ্গণে এ আয়োজনের পর তিনি সৌদি আরবের জার্সি গায়ে দিয়ে আনন্দ মিছিল করেন।
১ ঘণ্টা আগে
পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা আঞ্চলিক সড়কের দেবীপুর এলাকায় মালবাহী ট্রাক পার হওয়ার সময় একটি বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। এতে মঠবাড়িয়া ও পার্শ্ববর্তী বরগুনার সঙ্গে পিরোজপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে