জুরাইনে পুলিশের ওপর হামলার অভিযোগে দুই আইনজীবীকে গ্রেপ্তার ও তাঁদের রিমান্ডের বৈধতা নিয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল নিষ্পত্তি করে আজ রোববার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।
এর আগে জুরাইনে পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় ৮ জুন দুই আইনজীবীসহ ছয়জনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। এর মধ্যে দুই আইনজীবীকে আটক ও রিমান্ডের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ ফজলে এলাহী হাইকোর্টে রিট করেন। এতে গত ৯ জুন হাইকোর্ট রুলসহ মামলার নথি তলব করেন। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।
রিট আবেদনকারীর আইনজীবী অনীক আর হক হাইকোর্টে রিট আবেদনটি না চালানোর কথা উল্লেখ করে সোমবার আদেশের জন্য দিন রাখার আরজি জানান। পরে আপিল বিভাগ রুল খারিজ করে আদেশ দেন।

রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার হচ্ছে। পরে পরিচয় শনাক্ত হওয়া মরদেহ মর্গ থেকে নিয়ে যান স্বজনেরা। পরিচয় শনাক্ত না হওয়া মরদেহগুলো পড়ে থাকে মর্গে ‘বেওয়ারিশ’ হিসেবে। পরে এসব মরদেহ দাফন ও সৎকারের জন্য হস্তান্তর করা হয় আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে।
৩ ঘণ্টা আগে
‘হাকালুকি হাওরে আগের মতো মাছ মেলে না। হাওরের পানির নিচে হাত দিলেই শুধু প্লাস্টিক হাতে আসে। হাওরের গভীরতা অনেকটাই কমে গেছে। আগে যে জায়গায় ১৫-২০ ফুট গভীর পর্যন্ত পানি ছিল, এখন সেই জায়গায় মাত্র ৫-৭ ফুট। পলিমাটি ও বালু এসে ধীরে ধীরে বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে। সরকারিভাবে হাওর রক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৩ ঘণ্টা আগে
সিলেটে হাম ও এর উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। হামের জন্য ডেডিকেটেড হাসপাতালে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। আবার অনেক শিশুর অভিভাবক শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন।
৪ ঘণ্টা আগে
বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে সংঘবদ্ধ হয়ে যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে বিক্ষোভ, মিছিল ও গোপন বৈঠক না করতে পারে, সেজন্য কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
৪ ঘণ্টা আগে