রাজধানীর উত্তরা থেকে আত্মগোপন থাকা মানবতা বিরোধী অপরাধে সরাসরি সম্পৃক্ত যুদ্ধাপরাধী মো. আবুল খায়েরকে (৭০) গ্রেপ্তার করেছে র্যাব-১০।
ডিএমপির উত্তরা-পশ্চিম থানাধীন আহালিয়ার মাস্টার গলি এলাকা থেকে বুধবার (৩১ জানুয়ারি) তাকে গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানিয়েছেন র্যাব-১০ এর উপপরিচালক আমিনুল ইসলাম।
গ্রেপ্তার হওয়া ওই যুদ্ধাপরাধী হলেন, নোয়াখালি জেলার কোম্পানিগঞ্জ উপজেলার চর ফকিরা গ্রামের মৃত দানা মিয়ার ছেলে আবুল খায়ের।
আমিনুল ইসলাম বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় নোয়াখালি এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে আবুল খায়েরসহ অন্যান্য যুদ্ধাপরাধী রাজাকার বাহিনীর সদস্যরা অপহরণ, নৃশংস হত্যাকাণ্ডসহ মানবতা বিরোধী অপরাধে সরাসরি সম্পৃক্ত ছিল। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন যুদ্ধাপরাধী আবুল খায়েরসহ অন্যান্য সশস্ত্র রাজাকার ও পাকিস্তানি আর্মি নিয়ে নোয়াখালি জেলার কোম্পানিগঞ্জ থানায় বুদ্ধিজীবী ডঃ রমেশ চন্দ্র সেনকে হত্যা করে। সেই সঙ্গে সাত মুক্তিযোদ্ধাসহ মোট ১০ জন ব্যক্তিকে হত্যা করে।
আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় ২০১৭ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা হয়। ওই মামলায় ২০২১ সালের ৫ ডিসেম্বর তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর থেকেই আবুল খায়ের দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ছদ্মবেশে আত্মগোপন করে থাকে।
গোপন তথ্যের ভিত্তিতে উত্তরায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আমিন ইসলাম বলেন, মানবতা বিরোধী অপরাধে সরাসরি যুক্ত থাকার কথা স্বীকার করেছে আবুল খায়ের।

হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের লেখার ফ্রিডম (স্বাধীনতা) দিয়েছেন। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে একদলীয় বাকশাল থেকে মুক্ত করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন।
২ ঘণ্টা আগে
খুলনা মহানগরীর একটি ভাড়া বাসা থেকে নানি ও নাতির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যার দিকে সোনাডাঙ্গা এলাকার সুজুকি কর্নার-সংলগ্ন দারুল আমান মহল্লার একটি বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়...
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন গণমাধ্যমকর্মীরা। একপর্যায়ে হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগও ওঠে। আজ শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে...
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালের ভবনের ভেতরে একটি রুটির কারখানার সন্ধান পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কোরবানির ঈদের আগের দিন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্তে এখন এই কারখানার সম্ভাব্য ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে...
৪ ঘণ্টা আগে