
ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে থানায় ধরে নিয়ে বেধড়ক পিটুনির ঘটনা নিয়ে কথা বলতে ডিএমপি সদর দপ্তরে এসেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
আজ সোমবার বেলা সোয়া ১২টার দিকে সাদ্দামকে ডিএমপি সদর দপ্তরে প্রবেশ করতে দেখা যায়। এর কিছু সময় পর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানও সেখানে পৌঁছান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রলীগের দুই নেতার সঙ্গে ডিএমপির কর্মকর্তারা কথা বলছিলেন।
ছাত্রলীগের শীর্ষ এই দুই নেতা ডিএমপি কমিশনার গোলাম খন্দকার ফারুকের সঙ্গে সাক্ষাৎ করেন।
গতকাল ছাত্রলীগ সভাপতি সাংবাদিকদের জানিয়েছিলেন, ডিএমপি কমিশনারের কাছে এ বিষয়ে তদন্তের অগ্রগতি ও অভিযুক্ত পুলিশের শাস্তি দাবি করবেন তিনি।
গত শনিবার রাতে শাহবাগ থানায় দুই ছাত্রলীগ নেতাকে নিয়ে মারধর করেন এডিসি হারুন ও কয়েকজন পুলিশ সদস্য। এই ঘটনার জেরে গতকাল রোববার হারুনকে এপিবিএনে বদলি করা হয়েছে।
আরো পড়ুন:

নির্ধারিত জবাইখানার বাইরে বিভিন্ন বাজারে পশু জবাই করা যাবে না। কেউ অননুমোদিত স্থানে পশু জবাই করলে তাকে জরিমানা করা হবে। আর অবৈধভাবে জবাই করা মাংস কোনো দোকানে বিক্রি হলে সেই দোকান বন্ধ করে দেওয়া হবে।
২৩ মিনিট আগে
আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে ২৫ টাকা খরচ হলেও শুধু উৎপাদন ব্যয় দিয়ে প্রকল্পটির মূল্যায়ন করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব কমানো
১ ঘণ্টা আগে
বসতবাড়ির চারপাশে কাঁটাতারের বেড়া। বাইরে যাওয়ার কোনো পথ নেই। মই বেয়ে দেয়াল টপকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এর মধ্যে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ ও পানির সংযোগ। রাত নামলেই বাড়ে আতঙ্ক—কখন এসে বুলডোজার দিয়ে বসতঘর ভেঙে দেওয়া হয়...
২ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির চালকসহ আরও চারজন আহত হয়েছেন। আজ সোমবার (৩১ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কের ঠাকুরবাড়ি মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে