পাঠ্যপুস্তক থেকে শরীফার গল্প বাদ দেওয়ার জন্য মন্ত্রণালয়ের নির্দেশনার তীব্র প্রতিবাদ জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। আজ শুক্রবার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ৩৯ পৃষ্ঠায় ‘মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতা’ নামক অধ্যায়ে থাকা শরীফার গল্পটি বাদ দেওয়ার সুপারিশ করেছে বিশেষজ্ঞ কমিটি। এ পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ও গল্পটি বাদ দেওয়ার জন্য এনসিটিবিকে নির্দেশ দিয়েছে বলে জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মন্ত্রণালয়ের এই হঠকারী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। অবিলম্বে শিক্ষা মন্ত্রণালয়ের এই নতজানু সিদ্ধান্ত বাতিল ও সর্বস্তরে যুগোপযোগী এই শিক্ষাক্রম পুরোদ্যমে চালুর দাবি জানাচ্ছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
বিবৃতিতে স্বাক্ষরকারী বিশিষ্টজনদের মধ্যে রয়েছেন—শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, ব্যারিস্টার শফিক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বিচারপতি শামসুল হুদা, বিচারপতি মমতাজউদ্দিন আহমেদ, অধ্যাপক অনুপম সেন, নাট্যজন রামেন্দু মজুমদার, শিল্পী হাশেম খান, শিল্পী রফিকুন নবী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. কাজী কামরুজ্জামান, ড. ফওজিয়া মোসলেম, শহীদজায়া সালমা হক, অধ্যাপক মুনতাসীর মামুন, সাংবাদিক আবেদ খান, শিল্পী আবুল বারক আলভী, অধ্যাপিকা মাহফুজা খানম, কথাশিল্পী ডা. আনোয়ারা সৈয়দ হক, শহীদসন্তান সাংবাদিক জাহিদ রেজা নূর প্রমুখ।

মাদারীপুরের কালকিনিতে মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের লোকজন একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন।
২ মিনিট আগে
পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে সরকারি কর্মকর্তাদের জন্য নির্ধারিত কক্ষ থাকলেও তাঁদের নিয়মিত উপস্থিতি নেই। ফলে ইউনিয়ন পর্যায়ে সেবা পাওয়ার সুযোগ থাকলেও তা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। প্রয়োজনীয় সেবা নিতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে তাঁদের যেতে হচ্ছে উপজেলা সদরে...
২৭ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বাধার মুখে তাঁদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
৩৯ মিনিট আগে
দরপত্র মূল্যায়নে অসন্তুষ্ট হয়ে ‘দি গ্রেট ইন্টারন্যাশনাল’-এর স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম রিভিউ প্যানেলে আপিল করেন। তাঁর অভিযোগ ছিল, কার্যাদেশ পাওয়া প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স, আয়কর ও ভ্যাট-সংক্রান্ত কাগজপত্র এবং অনলাইন অডিট রিপোর্ট যথাযথভাবে যাচাই করা হয়নি।
৪২ মিনিট আগে