
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছয় ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার ছিটপাইকেরছড়া থেকে অজগরটি উদ্ধার করা হয়।
জানা গেছে, পাইকেরছড়ার সিট পাইকেরছড়া এলাকার একটি বিলে জেলেদের মাছ ধরার জালে ছয় ফুট লম্বা অজগরটি আটকা পড়ে। খবর পেয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন অজগরটিকে উদ্ধার করে ভূরুঙ্গামারী থানায় নিয়ে যান। পরে ভূরুঙ্গামারী উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলীর সহায়তায় অজগরটিকে প্রথমে কুড়িগ্রাম বন বিভাগের কার্যালয়ে পাঠানো হয়।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, কয়েক দিন আগে দুধকুমার নদ দিয়ে ভারত থেকে উজানের ঢল নেমে এসেছিল। সম্ভবত আসামের কোনো পার্বত্য এলাকা বা জঙ্গল থেকে অজগরটি ছিট পাইকেরছড়ার বিলটিতে এসে আটকা পড়ে।

কুষ্টিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার কুষ্টিয়া সদর ও দৌলতপুর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। আজ সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ চাইনা রানী বিশ্বাসকে মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন স্বামী বিদ্যুৎ কুমার বিশ্বাস...
৩ মিনিট আগে
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রথম সমাবর্তন আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হবে। সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ বা ১৬ মার্চ। আজ মঙ্গলবার জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক বাবুল হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান।
৭ মিনিট আগে
বংশাল পুরান ঢাকার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি এলাকা। এখানকার পুরোনো পুকুরটির পাড় ভেঙে যাওয়ায় আশপাশের বাসাবাড়ি ও ভবন চরম ঝুঁকিতে রয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। স্থানীয় চাহিদা ও জনস্বার্থ বিবেচনায় পুকুরটি সংরক্ষণ করা জরুরি। পুকুরটি সিটি করপোরেশনের অধীনে না এলে সেখানে সরকারি তহবিলে...
৮ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুরে ভারতে পাচারের প্রস্তুতিকালে প্রায় ৭২ লাখ ৯০ হাজার টাকা মূল্যের একটি কষ্টিপাথরের মূর্তিসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি যৌথ দল।
১১ মিনিট আগে