
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আবারও অগ্নিকাণ্ড ঘটেছে। বিমানবন্দরের ৯ নম্বর গেটসংলগ্ন কুরিয়ার শেডে (মালামাল রাখার স্থান) এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে। তবে আধা ঘণ্টারও কম সময়ে আগুন নিয়ন্ত্রণে আনে বিমানবন্দরের নিজস্ব ইউনিটসহ ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সদস্যরা।
ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত ১১টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ১১টা ২৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা। আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রাথমিকভাবে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আরও চারটি ইউনিট যুক্ত হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ বলেন, আগুন লাগার খবরে প্রথমে দুটি ইউনিট কাজ শুরু করে, পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়। বিমানবন্দরের ৯ নম্বর গেটের পাশে মালামাল রাখার শেডে আগুন লাগে। দ্রুত নিয়ন্ত্রণের কাজ শুরু করতে পারায় রাত ১১টা ৩৮ মিনিটে, অর্থাৎ ১৪ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এ কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। আগুন পুরোপুরি নিভে যাওয়ার পর তদন্ত করে বিস্তারিত তথ্য জানানো যাবে।
নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আগুনের তীব্রতা খুব বেশি না থাকায় দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এর আগে ২০২৫ সালের ১৮ অক্টোবর (শনিবার) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে আমদানি কমপ্লেক্সের পুরোটাই পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন পুরোপুরি নেভাতে মধ্যরাত পর্যন্ত কাজ করে। এই ঘটনায় অন্তত ২২ জন আহত হন।
সেদিন বেলা সাড়ে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দেশের প্রধান এই বিমানবন্দরে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের সব উড়োজাহাজ ওঠানামা বন্ধ থাকে। ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
সে সময় বিমানবন্দরের ভেতরে নজিরবিহীন এই অগ্নিকাণ্ডকে অনেকে রহস্যজনক বলে দাবি করেন। বিমানবন্দরে সার্বক্ষণিক ফায়ার ইউনিট থাকার পরও আগুন এভাবে ছড়িয়ে পড়া নিয়ে নানান প্রশ্ন ওঠে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে দল সিদ্ধান্ত নিয়ে প্রার্থী মনোনয়ন
১৫ মিনিট আগে
নদীভাঙনের ঝুঁকি কমাতে চাঁদপুরের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বাঁধের দুই পাশের সংস্কারকাজ চলছে। তবে কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বাইরে থেকে মাটি এনে বাঁধ সংস্কার করার পরিবর্তে বাঁধের গোড়া থেকেই ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কেটে ওপরের অংশে ফেলা হচ্ছে। এতে সামান্য
১ ঘণ্টা আগে
গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজধানীর শ্যামপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন। এ ঘটনায় এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য শ্যামপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের আনোয়ারায় চায়নিজ ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইজেড) উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের দিনে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিকে কেন্দ্র করে আজ সোমবার সকালে এ কর্মসূচি পালন করা হয়
১ ঘণ্টা আগে