
জুতা চুরির অভিযোগকে কেন্দ্র করে পুরান ঢাকার মুরগিটোলা মোড় এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা এবং পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক, পুলিশসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে জানা যায়। আহতদের ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল ও রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) চিকিৎসা দেওয়া হয়।
মঙ্গলবার (৭ জুলাই) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে আমার দেশ পত্রিকার প্রতিবেদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিমন ইসলাম এবং দৈনিক সময়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অপূর্ব রায়সহ অন্তত ১০ জন আহত হন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী আশরাফুল ইসলামের বাসা থেকে জুতা চুরির অভিযোগ ওঠে মাইকেল নামে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। পরবর্তীকালে সিসিটিভি ফুটেজে মাইকেলকে শনাক্ত করা হয় এবং তাঁকে আটক করে রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। একপর্যায়ে স্থানীয়রা সবাই একত্র হয়ে মাইকেলকে ছাড়িয়ে নেন এবং শিক্ষার্থীদের ওপর আক্রমণ করেন। এর ফলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা আরও কয়েক শ সহপাঠীসহ হামলাকারীদের খুঁজতে থাকেন। এ সময় হামলাকারীরা একটি বাসায় আশ্রয় নেন। শিক্ষার্থীরা হামলাকারীদের ধরতে বাড়িটি ঘেরাও করেন। পরবর্তীকালে পুলিশ ঘটনাস্থলে এসে হামলাকারীদের নিরাপত্তা দিয়ে ওই বাড়ি থেকে বের করে আনেন। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা হামলাকারীদের ছিনিয়ে নিতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পুলিশ তখন লাঠিপেটা শুরু করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। এতে অন্তত আটজন আহত হন।
ঘটনায় আহত সাংবাদিক দৈনিক সময়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অপূর্ব রায় বলেন, ‘আমি ঘটনাটির ছবি তুলছিলাম। একপর্যায়ে এক পুলিশ সদস্য আমাকে লাঠিপেটা করেন। এতে আমার পায়ে এবং শরীরে আঘাত লাগে।’

এ বিষয়ে জবি প্রক্টর অধ্যাপক ড. নাসির উদ্দিন বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীর গায়ে এভাবে অন্যায়ভাবে পুলিশ লাঠিপেটা করতে পারে না। আমরা এ বিষয় নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলব।’
এদিকে পুলিশের লাঠিপেটার ঘটনায় রাত সাড়ে ৩টা পর্যন্ত মুরগিটোলা মোড় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে কয়েক শ গাড়ি আটকে থাকে। এ ঘটনায় মূল আসামি মাইকেল ও আসিকুর রহমান আশিককে আটক করে পুলিশ।
এ বিষয়ে ডেমরা জোনের এডিসি মীর মুহসীন মাসুদ বলেন, ‘ঘটনার সূত্রপাত জুতা চুরিকে কেন্দ্র করে। আমরা মূল আসামিকে ক্ষুব্ধ শিক্ষার্থীদের মাঝ থেকে বের করে নিয়ে আসি এবং একপর্যায়ে পুলিশের হাত থেকে তাকে বের করে নিয়ে যায় শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠিপেটা করতে বাধ্য হয়। এতে পুলিশের পাঁচ সদস্য আহত হন।’

গাজীপুরের শ্রীপুর উপজেলার কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় অসুস্থ শ্রমিকের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১০ মিনিট আগে
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে এনসিপির ঢাকা জেলা উত্তর শাখার সদস্যসচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে সাভার থানায় মামলাটি দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
১৩ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে স্থাপনা নির্মাণকাজে ব্যবহৃত সেভেন হর্স সিমেন্টের বস্তায় নির্ধারিত ৫০ কেজির পরিবর্তে ৪২ কেজি সিমেন্ট পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ভোক্তার অভিযোগের পর সরেজমিনে পরিদর্শন করে ওজন কম পাওয়ার সত্যতা পেয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১৭ মিনিট আগে
অভিযানে লাইসেন্স নবায়ন না থাকা, অনুমোদনের চেয়ে বেশি শয্যা পরিচালনা, পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না থাকা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি পাওয়ায় মেঘনা হসপিটালকে ৩০ হাজার টাকা এবং নিউ শমরিতা হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগে