
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের কুণ্ডেরবাজারসংলগ্ন ডহরী খালের বেইলি ব্রিজের পাটাতন নড়বড়ে হয়ে যানবাহন চলাচলে সমস্যা দেখা দিয়েছে। পুরো ব্রিজটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিনের ব্যবহার ও ভারী যান চলাচলের কারণে ব্রিজের কয়েকটি নাট খসে পড়ায় পাটাতন নড়বড়ে হয়ে যায়।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সেতুর দুটি স্টিল শিটের সংযোগ নাট ভেঙে পড়লে লোহার পাটাতন দেবে যায়। এর পর থেকে ব্রিজের ওপর দিয়ে ভারী যানবাহন ও যাত্রীবাহী বাস চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তবে ছোট যানবাহন, যেমন—সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেল সীমিত আকারে চলাচল করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীনগর, সিরাজদিখানসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন টঙ্গিবাড়ী, মুন্সিগঞ্জ সদর ও নারায়ণগঞ্জের প্রায় লক্ষাধিক মানুষ এ সেতু দিয়ে যাতায়াত করে। এ ছাড়া ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত থাকায় এ সেতুর ওপর নির্ভরশীল অনেক মানুষ। ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় তাদের স্বাভাবিক যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

টঙ্গিবাড়ী উপজেলার বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমি রাজধানী ঢাকায় কাপড়ের ব্যবসা করি। প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। এখন বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাতায়াত খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই দ্রুত সেতুটি মেরামত করার দাবি জানাচ্ছি।’
শ্রীনগর উপজেলার বাসিন্দা ইকবাল হোসেন বলেন, ‘আমি মুন্সিগঞ্জ আদালতের এক অ্যাডভোকেটের সহকারী হিসেবে কাজ করি। প্রতিদিন আদালতে যাতায়াত করতে হয়। যাওয়া ও ফেরার সময় প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হয়। সেতুর এই নাজুক অবস্থায় দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি করছি।’
বাসচালক মিজানুর রহমান বলেন, ‘আমি ঢাকা-টঙ্গিবাড়ী রুটে বাস চালাই। সেতুর মাঝখান দেবে যাওয়ায় আমাদের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। যাত্রীদের যাতায়াতও বন্ধ, ফলে আমরা আর্থিক ক্ষতির মুখে পড়ছি। দ্রুত সেতুটি মেরামত না হলে সমস্যাটি আরও বাড়বে।’
এ বিষয়ে জানতে চাইলে মুন্সিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী কায়সার আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বেইলি ব্রিজের মাঝখানের কয়েকটি নাট খুলে পড়ে গিয়েছিল। সেগুলো আমরা দুপুরের (বৃহস্পতিবার) মধ্যে লাগিয়ে দিয়েছি। তবে আরও কিছু জায়গায় ক্ষতি হয়েছে, যেগুলোও শিগগিরই ঠিক করা হবে। পুরোপুরি মেরামত করতে আমাদের এক-দুই দিন সময় লাগবে। এই সময়ে ভারী যানবাহন চলাচল করতে পারবে না। তবে ছোট যানবাহন, যেমন—সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেল চলাচল করতে পারবে। এ জন্য আমরা এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।’

কক্সবাজারের উখিয়ার ক্যাম্প-৮ ইস্টে দুই সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীর মধ্যে গোলাগুলিতে মা ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে গুলিবিদ্ধ হয়েছে। তাঁদের দুজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের হয়নি।
৬ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে প্রয়োজনীয় বৃষ্টির অভাবে আমন ধানের খেতের মাটিতে ফাটল দেখা দিয়েছে। টানা দাবদাহ ও দীর্ঘদিনের অনাবৃষ্টির কারণে উপজেলার বহু এলাকার ধানগাছ শুকিয়ে লালচে হওয়ার উপক্রম হয়েছে। উপযুক্ত সময়ে পর্যাপ্ত বৃষ্টি না হলে চলতি মৌসুমে আমনের কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে দুশ্চিন্তা ও শঙ্কায় দিন
১২ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় বাক্প্রতিবন্ধী এক নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য বানাতী বাজারের দোকানপাট বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা।
১৬ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের সরকারি নির্দেশনা না মানার অভিযোগে কাজী শামসুন্নেচ্ছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের অপসারণ দাবিতে বিক্ষোভ হয়েছে। প্রধান শিক্ষক দাবি করেছেন, মসজিদে তবারক বিতরণের জন্য তিনি এক হাজার টাকা দিয়েছেন।
১৭ মিনিট আগে