
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজধানীর ফরিদাবাদ উচ্চবিদ্যালয়ের প্রায় ২৩০ শিক্ষার্থীকে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঢাকা মেট্রো-২ সার্কেল।
আজ বৃহস্পতিবার মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ে এ সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য—‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।
সভায় শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপারের নিয়ম, যাত্রী ও পথচারী হিসেবে করণীয় এবং চালকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়। এ ছাড়া ট্রাফিক আইন মেনে চলা, দায়িত্বশীল আচরণ ও পারস্পরিক সচেতনতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমানোর বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।
অনুষ্ঠানে বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের সহকারী পরিচালক, ঢাকা জেলা সার্কেলের সহকারী পরিচালক, মোটরযান পরিদর্শক, ট্রাফিক ইন্সপেক্টর ও বিদ্যালয়ের শিক্ষকরা বক্তব্য দেন।
আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক লিফলেট, প্রসপেক্টাস ও ট্রাফিক সাইনসংক্রান্ত সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরি করা গেলে দায়িত্বশীল নাগরিক গড়ে তোলা সম্ভব। এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি সড়ক দুর্ঘটনা কমাতেও ভূমিকা রাখবে।

সততা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে টেকসই ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
১৪ মিনিট আগে
নাশকতার মামলায় নড়াইল জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট গাউসুল আযম মাসুম ওরফে ভিপি মাসুমকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের আদালত সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গাউসুল আযম মাসুম ভওয়াখালী এলাকার মশিউল আযমের ছেলে।
২৭ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে আকস্মিক ঝড়-বৃষ্টিতে ঘরবাড়ি, গাছপালা, ফসল ও বৈদ্যুতিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঝড়টি আঘাত হানে। ঝড়ে বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি বৈদ্যুতিক খুঁটি ভেঙে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
৩০ মিনিট আগে
খুলনা বিশ্ববিদ্যালয় ও সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থা টেরে ডেস হোমস্ (টিডিএইচ) বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট রিসার্চ গ্র্যান্ট প্রোগ্রাম ২০২৬’ চালু হয়েছে। এ কর্মসূচির অধীন মোট ৩১টি গবেষণা প্রস্তাবের মধ্য থেকে সাতজন শিক্ষার্থীকে গবেষণায় অনুদানের জন্য নির্বাচিত ক
৩৩ মিনিট আগে