
রাজধানীর উত্তরায় কিশোর গ্যাং ‘বুলেট’ গ্রুপের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১। এ সময় তাদের কাছ থেকে মাদকও জব্দ করা হয়।
শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টা থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত অভিযান চালিয়ে উত্তরার জসিম উদ্দিন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করে র্যাব।
গ্রেপ্তারেরা হলেন—মো. আসিফ (২৩), মো. জাহিদ (২২), মো. রাকিব (২৫), মো. শামীম (৩২), মো. ওয়াক্কাস আলী (২৫), মো. রুবেল (২৬), মো. মিজানুর (২৩) ও মো. নয়ন (১৯)।
গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে দুটি লোহার রড, একটি লোহার পাইপ, দুটি চাকু, একটি হাতুড়ি, একটি স্ক্রু ড্রাইভার, একটি প্লাস, একটি মোবাইল ফোন, ১০০ গ্রাম গাঁজা এবং নগদ ১ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মাহফুজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জসিম উদ্দিন থেকে দেশীয় অস্ত্র, গাঁজাসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই কিশোর গ্যাংয়ের বুলেট গ্রুপের সদস্য।
জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব কর্মকর্তা মাহফুজ বলেন, গ্রেপ্তারেরা কিশোর গ্যাং দলনেতা মো. রনি ওরফে বুলেট (২২) গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য। তাদের গ্রুপে আনুমানিক সদস্য ১০-১৫ জন। তিনি বলেন, এরা টাকার বিনিময়ে যেকোনো পক্ষের হয়ে মারামারি, দখলবাজি, পিকেটিং, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত থাকে বলে স্বীকার করেছে।
এএসপি মাহফুজ বলেন, আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদকসহ একাধিক মামলা রয়েছে। কিশোর গ্যাংয়ের বিপথগামী সদস্যদের আইনের আওতায় আনতে র্যাব-১ এর অভিযান অব্যাহত রয়েছে।

চলতি মাসের (এপ্রিল) শেষ সপ্তাহ থেকে ঢাকা-গোপালগঞ্জ (আপ-ডাউন) ট্রেন চলাচল শুরু হবে আর পয়লা বৈশাখ থেকে ঢাকা-বেনাপোলগামী ট্রেন মুকসুদপুর স্টেশনে যাত্রাবিরতি দেবে বলে জানিয়েছেন গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কে এম বাবর।
৭ মিনিট আগে
নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৬ হাজার ৮১৫ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুটি কাঠের নৌকাসহ চারজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার নলচিরা ঘাট এলাকার মেঘনা নদীতে এই অভিযান চালানো হয়।
১১ মিনিট আগে
বাংলা নববর্ষকে ঘিরে মাটির তৈরি পণ্যের চাহিদা বেড়েছে। বৈশাখী মেলাকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া, শোল্লা ও মানুরী গ্রামের প্রায় ২০০ মৃৎশিল্পী পরিবার রাতদিন কাজ করছে। পুতুল, হাতি, ঘোড়া, ময়ূর, হাঁড়ি-পাতিলসহ নানা সামগ্রী তৈরি করে রাঙিয়ে তুলছে তারা।
১৯ মিনিট আগে
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অকটেন ও ডিজেল অবৈধভাবে মজুত এবং অতিরিক্ত দামে বিক্রির দায়ে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মো. আব্দুল মান্নানের বাড়ি থেকে...
২৭ মিনিট আগে