
দেশের সব বিমানবন্দরে উচ্চমাত্রার নিরাপত্তা জোরদারের ঘোষণার পরদিনই রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকায় (উড়োজাহাজে যাত্রী ওঠানামা করার সুরক্ষিত স্থান) কোনো বাধা ছাড়াই ঢুকে পড়েন এক যুবক। আজ মঙ্গলবার ভোরে অভ্যন্তরীণ টার্মিনালের একটি গেট ব্যবহার করে তিনি সংরক্ষিত এলাকায় প্রবেশ করলে নিরাপত্তাকর্মীরা তাঁকে আটক করেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, আটক যুবকের নাম জান্নাতুল ফেরদৌস (২২)। তাঁর বাড়ি মেহেরপুর জেলায়। অভ্যন্তরীণ টার্মিনালের একটি গেট দিয়ে কোনো বাধা ছাড়াই প্রবেশ করেন তিনি। এরপর কয়েক স্তরের নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে সরাসরি অ্যাপ্রোন এলাকায় পৌঁছে যান। পরে নিরাপত্তাকর্মীরা তাঁকে আটক করেন।
বিমানবন্দর সূত্র আরও জানায়, সাধারণত অ্যাপ্রোন এলাকা অত্যন্ত সংরক্ষিত এবং শুধু অনুমোদিত ব্যক্তিদের প্রবেশের সুযোগ থাকে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক জানান, তিনি এক আত্মীয়কে রিসিভ করতে বিমানবন্দরে এসেছিলেন। ফ্লাইট বিলম্ব হওয়ায় কৌতূহলবশত উড়োজাহাজ কাছ থেকে দেখার উদ্দেশ্যে ভেতরে প্রবেশ করেন। ঘটনার পর তাঁকে ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গতকাল সোমবার দেশের সব বিমানবন্দরে উচ্চমাত্রার নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় নজরদারি বাড়ানো হয়েছে। মূলত দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার গোয়েন্দা সতর্কতার পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করার ঘোষণা দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচক জানায়, বিমানবন্দরে কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটকে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরের ভেতরে ও বাইরে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। পোশাকধারী ও সাদা পোশাকের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। আগমন (অ্যারাইভাল) ও প্রস্থান (ডিপারচার) উভয় ক্ষেত্রেই যাত্রী ও মালামালের তল্লাশি বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও রাষ্ট্রীয় স্থাপনায় সম্ভাব্য হামলার আশঙ্কায় সম্প্রতি গোয়েন্দা সতর্কতা জারি করে বাংলাদেশ পুলিশ। পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) স্বাক্ষরিত একটি দাপ্তরিক চিঠির মাধ্যমে ২৩ এপ্রিল এ সতর্কতা জারি করা হয়।

তবে এবারের নির্বাচনে আলোচিত দিক হলো আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা কোনো প্যানেল দিতে পারেননি। আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে দুই দশকেরও বেশি সময় ধরে...
১১ মিনিট আগে
পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনসহ প্রশাসনিক কাজ থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন শিক্ষকেরা। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
২০ মিনিট আগে
পঞ্চগড়ে দেশের তৃতীয় চায়ের নিলাম বাজারে চলতি মৌসুমে প্রথম নিলামে ৬৪ হাজার ৩৪৩ কেজি চা বিক্রি হয়েছে। সর্বোচ্চ দর ২৭৫ টাকা পায় কাজী অ্যান্ড কাজীর চা।
২৪ মিনিট আগে
নিজ বাসার শিশু গৃহকর্মী মোহনাকে নির্যাতনের ঘটনায় করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা...
১ ঘণ্টা আগে