
ঝটিকা পরিদর্শনে আজ শনিবার সকালের দিকে তুরাগ থানায় হাজির হয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে অভিযোগ নিয়ে আসা বৃদ্ধের সঙ্গে তাঁর কথোপকথন বিরল দৃশ্যের অবতারণা করল।
থানায় আনা ওই বৃদ্ধকে স্বরাষ্ট্র উপদেষ্টা সোজাসুজি প্রশ্ন করেন, ‘আপনার বিরুদ্ধে কে মামলা করেছে?’ বৃদ্ধ সাহস করে বলেন, ‘আমার স্ত্রী!’
এতটুকু শুনে উপদেষ্টা একটু ভেবে বললেন, ‘তাহলে, আপনি কয়টা বিয়ে করেছেন?’ বৃদ্ধ কোনো সংকোচ ছাড়াই বললেন, ‘চারটা!’
এরপরই থানায় হাসির রোল। হাসিতে ফেটে পড়লেন উপদেষ্টাও।
তবে উপদেষ্টা থামেননি। তিনি আরও জানতে চাইলেন, ‘স্ত্রীটা কী নিয়ে মামলা করেছেন?’
এর মধ্যে বৃদ্ধও মজা পেয়ে গেছেন। একে তো থানা, তার ওপর স্বয়ং স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে! কিন্তু পরিস্থিতি এরই মধ্যে এতটাই ফুরফুরে হয়ে উঠেছে যে বৃদ্ধের সব সংকোচ, ভয় কেটে গেছে। তিনি একটু দুষ্টুমির স্বরেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে বললেন, ‘নারী নির্যাতন!’
এ কথা শোনার পর পাশের পুলিশ কর্মকর্তা মজা করে বললেন, ‘এই বয়সে আবার বিয়ে করেছেন কেন?’
বৃদ্ধ এবার তাঁর বিয়ের ফিরিস্তি শোনালেন। তিনি বলেন, প্রথম দুই স্ত্রীর মৃত্যু হয়েছে, তৃতীয়টা ডিভোর্স দিয়ে চলে গেছে, আর যিনি মামলা করেছেন, তিনি সেই ডিভোর্স দেওয়া স্ত্রী। বৃদ্ধের দাবি, মামলা মিথ্যা!
পুরো ব্যাপারটাতে থানা-পুলিশ, সাংবাদিক—সবাই এতক্ষণ মজাই নিচ্ছিলেন। তবে শেষ মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টা গম্ভীর হয়ে বললেন, ‘মামলাটা সঠিকভাবে তদন্ত করতে হবে।’
যাহোক, থানা ভবনে এমন হাস্যরসের ঘটনা খুব কমই ঘটে। এখানে আসে মানুষ নানা সমস্যা নিয়ে। সবার প্রত্যাশা—অন্যায়, অবিচারের শিকার মানুষের আশ্রয়স্থল হয়ে উঠুক থানা ও পুলিশ।

নৌ পুলিশ খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বলেন, ভোর ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হানিফ শেখের মরদেহ উদ্ধার করা হয়। পরে তাঁর পরিবারের সদস্যদের খবর দিলে তাঁরা ঘটনাস্থলে আসেন। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
২৭ মিনিট আগে
কুমিল্লার বিভিন্ন স্থানে র্যাবের পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
২৯ মিনিট আগে
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার চায় সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হয়। হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
১ ঘণ্টা আগে
রাজধানীর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সরকারের কাছ থেকে বাজেট না পাওয়ায় ১ মার্চ থেকে শিক্ষার্থীরা আর ট্রাফিকের দায়িত্ব পালন করছেন না।
২ ঘণ্টা আগে