চাকরিচ্যুত দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা মো. শরীফ উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা তিনটি বিভাগীয় মামলা স্থগিত করেছে সংস্থাটি। আজ মঙ্গলবার বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে এ কথা জানান সচিব মাহবুব হোসেন।
সচিব বলেন, শরীফ উদ্দিনের বিরুদ্ধে চলমান তিনটি বিভাগীয় মামলা স্থগিত করা হয়েছে। একজন দুদক কর্মচারীর বিরুদ্ধে চাকরিচ্যুতির পর বিভাগীয় মামলা চলতে পারে না। বিধি অনুযায়ী তা সম্ভব নয়। তাই সব মামলা স্থগিত করা হয়েছে।
এর আগে গত রোববার শরীফ উদ্দিন চাকরি ফিরে পাওয়ার বিষয়ে একটি আবেদন করেন। সে আবেদনের প্রেক্ষিতে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জানতে চাইলে দুদক সচিব বলেন, ‘চেয়ারম্যান মহোদয় ও আমার কাছে একটি আবেদন দিয়েছেন জনাব শরীফ। এ বিষয়ে কমিশনে আলোচনা হবে। বিধি মোতাবেক সিদ্ধান্ত নিয়ে তবেই জানাতে পারব।’

চাঁদপুর সদর উপজেলার পদ্মা-মেঘনা নদী ও বিভিন্ন মাছঘাটে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে। এ সময় ইলিশ মজুতের অপরাধে দুই আড়তদারকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১৬ মিনিট আগে
মালয়েশিয়ায় কর্মস্থলে যাওয়ার পথে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বিপ্লব হোসেন (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মালয়েশিয়ার জোহর রাজ্যের মোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে (১৫) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়াকে (৩৫) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত স্কুলছাত্রীর ব্যবহৃত আইফোনও উদ্ধার করা হয়েছ
২১ মিনিট আগে
শের আলী জানান, গত বছর এভাবে মালামাল আনতে গিয়ে চিনির বস্তাসহ সাঁকো ভেঙে খালে পড়ে যান নুর ইসলাম নামের এক ভ্যানচালক। এতে তাঁর এক হাত ও এক পা ভেঙে যায়। ঢাকাসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েও তিনি সুস্থ হতে পারেননি। বর্তমানে পঙ্গুত্ব নিয়ে বাড়িতে অবস্থান করছেন।
২৪ মিনিট আগে