
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেওয়া ‘তথ্য আপা’ প্রকল্পের মাঠপর্যায়ের কর্মীরা টানা ৭২ দিন পর তাঁদের কর্মসূচি স্থগিত করেছেন। রাজস্ব খাতে অন্তর্ভুক্তি ও কেটে নেওয়া বেতনসহ অন্যান্য ভাতা ফেরত পেতে গত ২৭ মে থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন তাঁরা।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদের আশ্বাসের ভিত্তিতে আজ শুক্রবার বিকেলে আন্দোলনকারীরা তাঁদের কর্মসূচি স্থগিত করেন বলে জানিয়েছে ‘তথ্য আপা প্রকল্প জনবল রাজস্বকরণ আন্দোলন পরিচালনা কমিটি’।
১৪ বছর আগে তৃণমূল পর্যায়ের নারীদের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, আইন, ব্যবসা, পরিবার পরিকল্পনা, সাইবার সুরক্ষা এবং জেন্ডারবিষয়ক তথ্য ও পরামর্শসেবা দিতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে শুরু হয় ‘তথ্য আপা’ প্রকল্প। দেশের ৪৯২টি উপজেলায় ১ হাজার ৯৬৮ জন কর্মী এই প্রকল্পে কাজ করছিলেন। প্রতিটি তথ্যকেন্দ্রে একজন তথ্যসেবা কর্মকর্তা (দশম গ্রেড), দুজন সহকারী (১৬তম গ্রেড) ও একজন অফিস সহায়ক (২০তম গ্রেড) নিয়োজিত ছিলেন।
গত ২ জানুয়ারি হঠাৎ এক নোটিশে জুনে প্রকল্পটি শেষ হবে জানিয়ে প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের কার্যালয় ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এর প্রতিবাদে গত ২৭ মে থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন প্রকল্পের কর্মীরা।
এর পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা শারমীন এস মুরশিদের সঙ্গে আন্দোলন পরিচালনা কমিটির চার সদস্যের একটি প্রতিনিধিদলের বৈঠক হয়।
বৈঠকে উপদেষ্টা তাঁদের জানান, ‘তথ্য আপা’ প্রকল্পের জনবলকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ তিনি নেবেন এবং দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
উপদেষ্টার সঙ্গে হওয়া এই বৈঠক সম্পর্কে আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি সঙ্গীতা সরকার বলেন, ‘আন্দোলনে থাকার কারণে স্থগিত হওয়া বেতন দ্রুত সময়ের মধ্যে পরিশোধ এবং আন্দোলনরত কোনো কর্মকর্তা-সহকারীর বিরুদ্ধে যাতে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া না হয়, সে বিষয়ে উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন। তাঁর আশ্বাসে আমরা আশ্বস্ত হয়েছি।
‘তিনি আমাদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং আন্দোলনের নেতাদের ঢাকায় অবস্থান করে পরবর্তী কার্যক্রমে সহযোগিতা করতে বলা হয়েছে। ৭২ দিন ধরে রাজপথে চলা আমাদের অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত করে কর্মস্থলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নে ছুরিকাঘাতে মাকে হত্যায় অভিযুক্ত পলাতক ছেলে মোস্তাকিন আলম শোভনকে (৩৫) আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ৫ ঘণ্টার মধ্যে বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে সদরের হলোখানা ইউনিয়নগামী ‘ভাইরাল সড়ক’ নামে রাস্তা থেকে তাঁকে আটক করা হয়।
৬ মিনিট আগে
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিক শরিফা বেগম বলেন, ‘আমাদের একটাই দাবি—হয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে হবে, নয়তো আমাদের মজুরি বাড়াতে হবে, যাতে আমরা জীবনযাত্রার খরচ মেটাতে পারি।’
১৪ মিনিট আগে
ভোটকেন্দ্রের নিরাপত্তা ও প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে। এর মাধ্যমে কেউ যাতে অসৎ উদ্দেশ্যে কোনো অপকর্ম করতে না পারেন, তা নিশ্চিত করার চেষ্টা থাকবে। পাশাপাশি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য
৩৪ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া বাজারে পাঁচ বছরের ইসরাত জাহান ও ১৮ মাস বয়সী রোজা মনিকে রেখে চলে যান তাদের মা। মায়ের অপেক্ষায় বাজারে ছোটাছুটি করা শিশু দুটির অসহায়ত্বের খবর ছড়িয়ে পড়লে তাদের পাশে দাঁড়িয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। শিশু দুটির জন্য তিনি পাঠিয়েছেন শিশুখাদ্য ও আর্থিক সহায়তা।
৪০ মিনিট আগে