বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলায় তার বান্ধবী বুশরাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিকেলে পাঁচ দিনের রিমান্ড শেষে বুঝটাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মজিবুর রহমান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে বুশরার পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।
গত ১০ নভেম্বর বুশরাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে ‘হত্যা করে লাশ গুম’ করার অভিযোগে ৯ নভেম্বর সকালে রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। ফারদিন নিহত হওয়ার পর থেকেই বুশরা পুলিশের নজরদারিতে ছিলেন। তাকে কয়েকবার জিজ্ঞাসাবাদে করা হয়।
বুয়েট শিক্ষার্থী ফারদিন গত ৫ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। ওই দিনই রাজধানীর রামপুরা থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা কাজী নূর উদ্দিন। নিখোঁজের দুদিন পর গত ৭ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।
এ ঘটনায় বুশরাসহ অজ্ঞাতদের বিরুদ্ধে ‘হত্যা করে লাশ গুম’ করার অভিযোগে মামলা দায়ের করা হয়। রামপুরা থানায় নিহত ফারদিনের বাবা নূর উদ্দিন রানা বাদী হয়ে এ মামলা করেন।
ফারদিনের মরদেহ উদ্ধারের ঘটনায় এরই মধ্যে বুশরা ও শীর্ষ সংশপ্ত নামে তার দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। বুশরা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
পুলিশ প্রতিবেদনে যা বলা হয়েছে
বুশরা জামিন পেলে মামলার তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে মামলা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মজিবুর রহমান রিমান্ড প্রতিবেদনে এ কথা উল্লেখ করেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বুশরাকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পাওয়া গেছে তা যাচাই-বাছাই করা হচ্ছে।
এই সম্পর্কিত আরও পড়ুন:

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের যান্ত্রিক ত্রুটির কারণে সচল দুটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর আগে ২০২০ সালে ২ নম্বর ইউনিটটিও পুরোপুরি অচল হয়ে পড়ে আছে। এতে করে কেন্দ্রটির উৎপাদন একেবারে বন্ধ হয়ে গেল। তাতে উত্তরাঞ্চলের জেলাগুলোতে মারাত্মক বিদ্যুৎ বিপর্যয়ের
২ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা, জাহাজ ও কার্গো ব্যবস্থাপনা, সংরক্ষিত এলাকা ও অপারেশনাল তথ্য, স্কেচ, অবকাঠামোর ছবি, ভিডিও অনুমতি ছাড়া প্রকাশ না করার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
৬ মিনিট আগে
‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’—মোবাইলে এমন কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সভাপতি ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে। এর একদিনের মাথায় আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার
১১ মিনিট আগে
আন্দোলনের চাপের মুখে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য জাওয়াদুল হক পদত্যাগ করেছেন। এ সময় উপাচার্যের সহযোগী পিএস সেকশন কর্মকর্তা নাজমুল হোসেনও পদত্যাগ করেন।
১৫ মিনিট আগে