রাজধানীর হাতিরঝিলের লেক থেকে নাহিদুর রহমান (৩৭) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বুধবার (৪ অক্টোবর) রাতে হাতিরঝিলের এক্সপাইড রেস্টুরেন্টের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
ডিএমপির হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আওলাদ হোসেন ওই যুবকের মায়ের বরাতে জানান, নাহিদুর গত মঙ্গলবার তার মায়ের সঙ্গে রাগারাগি করে বাসা থেকে বেরিয়ে আসে। কিন্তু আর বাসায় ফেরেনি। লাশের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নাহিদুরের মা রিনা আক্তার সাংবাদিকদের বলেন, ‘নাহিদুর ছোট থাকতে ওর বাবার সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদ হয়। পরে একমাত্র ছেলেকে নিয়ে মধ্য বাড্ডা এলাকায় থাকি। পরে আমি বিয়ে করেছি এবং তার বাবাও বিয়ে করে পরিবার নিয়ে আমেরিকায় থাকে। নাহিদুর আমার সঙ্গেই ছিল। গত ছয় মাস আগে সে বিয়ে করে। কিন্তু গত দুই মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এছাড়া লেখাপড়া শেষ করে কোনো চাকরি না করায় হতাশায় ভুগছিল আমার ছেলে। মাঝে মধ্যে চাকরি করা নিয়ে আমার সঙ্গে ঝগড়া হতো। গতকালও (মঙ্গলবার) ঝগড়া হয়, কিন্তু সে আমার ওপর অভিমান করে আত্মহত্যা করবে ভাবিনি।’

মানিকগঞ্জের সাটুরিয়ায় জলাতঙ্কে আক্রান্ত সন্দেহে একটি গরু জবাই করে মাংস বিক্রির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। বড়পয়লা গ্রামকেন্দ্রিক দুই কিলোমিটার এলাকায় আজ রোববার সকাল ৯টা থেকে গবাদিপশুর জরুরি ‘রিং ভ্যাকসিনেশন’ শুরু করেছে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।
১ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারার বৈরাগ ইউনিয়নের ফকিরখিল এলাকার সমাজের বাসিন্দা না হওয়ায় বাবার বাড়ির কবরস্থানে মেয়ের লাশ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ রোববার (১৪ জুন) বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়নের ফকিরখিল এলাকায় মৃত ব্যক্তির লাশ নিজ গ্রামের কবরস্থানে দাফন করতে না দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
৪ মিনিট আগে
পাবনার আতাইকুলা থানার আড়িয়াডাঙ্গী গ্রামে এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে অভিযুক্ত ব্যক্তির বাড়ি ও দোকানঘর ভাঙচুর করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১৪ জুন) সকালে আড়িয়াডাঙ্গী উচ্চবিদ্যালয় খোলার পর শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা ঘটনার প্রতিবাদে পাবনার আতাইকুলা থানার...
৮ মিনিট আগে
বরিশালে অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধ ঘোষণার পর শ্রমিকদের বকেয়া পরিশোধ ও চাকরির নিরাপত্তার দাবিতে আজ রোববার সমাবেশ হয়েছে। এতে শ্রমিকদের সন্তানেরা পরিবার ও শিক্ষাজীবনের সংকটের কথা তুলে ধরে। শ্রমিকনেতারা ১৬ জুন পাওনা আদায়ে ভুখা মিছিলের ঘোষণা দেন।
১২ মিনিট আগে