
খুলনার বটিয়াঘাটা উপজেলায় রান্না করা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন একই এলাকার চারটি পরিবারের ২০ জন সদস্যসহ ২২ জন। আজ মঙ্গলবার সকালে উপজেলার সুরখালী ইউনিয়নের শম্ভুনগর গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ সবাইকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য খুলনার ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে খুলনা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।
গুরুতর অসুস্থদের মধ্যে রয়েছেন সনজিৎ মণ্ডল (৪০), কুমারেশ মণ্ডল, নারায়ণ মণ্ডল, সুকুমার মণ্ডল, মধুরা রানী মণ্ডল (৬৫), লতিকা মণ্ডল (৬০), মধু রানী মণ্ডল (৬৫), লতিকা মণ্ডল (৬০), সাথী মণ্ডল (৩৫), রিয়া মণ্ডল (১৯), রিয়া মণ্ডল (১৪), আঁখি মণ্ডল (৭), তুয়া মণ্ডল (৫), রুদ্র মণ্ডল (১৭), ছন্দা মণ্ডল (৩০), পাখি মণ্ডল (৩) ও চম্পা। এ ছাড়া বহিরাগত সার্ভেয়ার বিশ্বজিৎ মণ্ডল ও মিলন বিশ্বাস রয়েছেন।
ভুক্তভোগী একটি পরিবারের পোষা বিড়াল ওই খাবার খেয়ে মারা গেছে বলে জানা যায়।
জানা গেছে, আজ ওই ভুক্তভোগী পরিবারগুলোসহ পার্শ্ববর্তী দিলিপ মল্লিকা ও গোষ্ঠ মল্লিক পরিবারের মধ্যে পারিবারিক জমিজমা মাপের কথা ছিল। সেই মোতাবেক সার্ভেয়ারসহ অন্য লোকজন উপস্থিত ছিলেন। আজ সকালে খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই ভুক্তভোগী পরিবারের সদস্যরা একে একে অসুস্থ হয়ে পড়ে এবং অনেকেই অজ্ঞান হয়ে যায়। সার্ভেয়াররাও এই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। এলাকাজুড়ে এ খবর ছড়িয়ে পড়লে প্রতিবেশী ও গ্রামবাসী ভুক্তভোগীদের বাড়িতে ভিড় জমান। পরে এলাকাবাসীর সহায়তায় অসুস্থ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক নেতা-কর্মীরা ঘটনাস্থলে যায়। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। ধারণা করা হচ্ছে, রাতে ভুক্তভোগী পরিবারগুলোর রান্নার মসলা ও লবণে বিষাক্ত বা চেতনানাশক ওষুধ মিশিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সকালে সেসব মসলা ও লবণ দিয়ে রান্না করায় এই অসুস্থতার ঘটনা ঘটেছে।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মনিরুজ্জামান বলেন, এখনো ভুক্তভোগী পরিবারগুলো কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাগুরা শহরের সড়ক ও জনপথ (সওজ) কার্যালয়ের সামনে পানির ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাশারুল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। তিনি মাগুরা বাস টার্মিনালে এসডি পরিবহনের কাউন্টার মাস্টার ছিলেন।
৩ মিনিট আগে
মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
১১ মিনিট আগে
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। বৈদ্যুতিক ডিস্ট্রিবিউশন প্যানেলে প্রথম ধোঁয়া দেখা গিয়েছিল বলে জানিয়েছেন গোডাউনের কর্মীরা। আগুনে কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতি হলেও তা খুব বেশি নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
২৪ মিনিট আগে
দেশ স্বাধীন হওয়ার ৫০ বছরের বেশি সময় আগে পণ্য পরিবহনের জন্য সিলেট-আখাউড়া রেলপথ স্থাপন করা হয়। সেই থেকে শত বছর পেরিয়ে গেলেও এখনো রেলপথে লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া। ব্রিটিশরা যেভাবে রেলপথ তৈরি করে ছিল ঠিক একই পথে এখনো ধুঁকে ধুঁকে চলছে ট্রেন।
৩১ মিনিট আগে