
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোয়েন্দা পুলিশের সাবেক পরিদর্শক এ কে এম মনজুর আলম ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক পাপন কুমার সাহা মামলাটি দায়ের করেন।
নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য নিশ্চিত করেছেন দুদক কর্মকর্তা। তিনি জানান, মামলায় মনজুর আলমের স্ত্রী নার্গিস আক্তারকে প্রধান আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ২৫ লাখ ১৩ হাজার ৬১৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, নার্গিস আক্তার বর্তমানে তাঁর স্বামী, সন্তানসহ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। নার্গিস আক্তার একজন পৃথক আয়করদাতা। আয়কর নথিতে তিনি মৎস্য এবং হস্ত ও কুটির শিল্পের ব্যবসার কথা উল্লেখ করেছেন।
সূত্র জানায়, অনুসন্ধানে নার্গিস আক্তারের নিজ নামে স্থাবর-অস্থাবর মিলিয়ে ৮৭ লাখ ৬৫ হাজার ৯১৬ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। কিন্তু নার্গিস আক্তারের আয়কর নথিসহ অন্যান্য রেকর্ডপত্রে ৬২ লাখ ৫২ হাজার ৩০০ টাকার সম্পদের পক্ষে প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ দুদকের অনুসন্ধানে তাঁর বিরুদ্ধে ২৫ লাখ ১৩ হাজার ৬১৬ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি। যা মূলত তাঁর স্বামীর অবৈধ আয় থেকে অর্জিত বলে দুদকের অনুসন্ধানে প্রমাণ হয়।
ফলে তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭ (১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে পারিবারিক কলহের জেরে স্বপ্না খাতুন (২৫) নামের এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় রোববার (৯ আগস্ট) রাত ১১টার দিকে গৃহবধূর স্বামী রুবেল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
১১ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদের মৈশানী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১১ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে পাস করেছেন মাত্র একজন। বিদ্যালয়ে ১১ জন শিক্ষক কর্মরত থাকার পরও এমন ফলাফলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
২১ মিনিট আগে
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলে যশোর শিক্ষা বোর্ডে এবারও অবনতি হয়েছে। ২০২৬ সালে এ বোর্ডে পাসের হার নেমে এসেছে ৬৬ দশমিক ২৭ শতাংশে। গত বছর এ হার ছিল ৭৩ দশমিক ৬৯ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৭ দশমিক ৪২ শতাংশীয় পয়েন্ট।
৩৪ মিনিট আগে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৬৯৮ জন। ফলাফল পর্যালোচনায়, গতবারের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দুটিই কমেছে।
১ ঘণ্টা আগে