Ajker Patrika

জুস খাইয়ে চালককে অচেতন করে রিকশা ছিনতাইয়ের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুস খাইয়ে চালককে অচেতন করে রিকশা ছিনতাইয়ের চেষ্টা
প্রতীকী ছবিটি এআই দিয়ে তৈরি

ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনের বি-গেটের সামনে চেতনানাশক মেশানো জুস খাইয়ে এক রিকশাচালককে অচেতন করে তাঁর রিকশা ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। এ সময় কর্তব্যরত আনসার সদস্যদের তৎপরতায় রিকশাটি উদ্ধার করা হয়। তবে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছেন।

গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রিকশাচালকের নাম মো. ফারুক হোসেন। তাঁর বাড়ি রংপুরের পীরগঞ্জ থানার রসুলপুর গ্রামে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার সময় মেট্রোরেল স্টেশনের বি-গেটের সামনে টহল দিচ্ছিলেন আনসার সদস্যরা। তাঁরা রিকশাচালককে অচেতন করে রিকশা নিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখে দ্রুত এগিয়ে যান। তাঁদের হস্তক্ষেপে ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হয়। আনসার সদস্যদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরে অচেতন রিকশাচালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে তিনি কিছুটা সুস্থ হয়ে ওঠেন। উদ্ধার করা রিকশা, নগদ ১ হাজার ২০০ টাকা ও একটি বাটন মোবাইল ফোন এমআরটি পুলিশের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সময় দায়িত্বে ছিলেন এপিসি মো. মতিন বিশ্বাস এবং আনসার সদস্য মো. জাহিদুল ইসলাম, মো. হাফিজুর রহমান, মো. মাসুম হোসেন ও মো. রবিউল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত