রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুই শিক্ষার্থী রয়েছেন। তাঁরা হলেন তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী নাহিয়ান আমিন এবং একই ব্যাচের যন্ত্রকৌশল বিভাগের লামিশা ইসলাম। গতকাল বৃহস্পতিবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আজ শুক্রবার সকালে বুয়েটের দুই শিক্ষার্থীর লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে আজ ভোর ৫টা ৩০ মিনিটে বুয়েটের কেন্দ্রীয় মসজিদের সামনে নাহিয়ান আমিনের জানাজা অনুষ্ঠিত হয়। বুয়েট ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ‘বেইলি রোডে বহুতল ভবনে আগুনে আমাদের দুজন শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। সার্বিক বিষয়ে আমরা সার্বক্ষণিক খোঁজ রাখছি। দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
নাহিয়ান আমিনের বন্ধু তাসমিনুল ফেসবুকে লিখেছেন, ‘বিশ্বাস করতে পারছি না। আসলে আমি বিশ্বাস করতে চাইছি না, আমার প্রাণের বন্ধু আমিন আর নেই।’
নিহত লামিশার বন্ধু ইফরাত জাহান প্রভা লেখেন, ‘কেন এটা লামিশাকেই হতে হলো? ভালো মানুষগুলোর সঙ্গেই কেন এমন হয়? ওর মিষ্টি হাসি, কাজের প্রতি নিবেদন, সরলতা সবই ভাবাচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে বলেন, বুয়েটের দুজন শিক্ষার্থীর পরিবারের লোকজন এসেছিলেন। তাঁদের কাছে সকালে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৭ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৭ ঘণ্টা আগে
গত এক যুগে সফিয়ার রহমানের বৃক্ষরোপণ কার্যক্রম বিস্ময় জাগানোর মতো। তাঁর তথ্য অনুযায়ী, ২০১৬ সালের দিকে ঝিকরগাছা-রাজগঞ্জ সড়কে তিনি আম, জাম, কাঁঠালসহ প্রায় ১০ হাজার তালের বিচি রোপণ করেন। এগুলোর মধ্যে প্রায় এক হাজার গাছ এখনো বেঁচে আছে। মনিরামপুরের খড়িঞ্চা-রাজগঞ্জ সড়কে দুই বছরে প্রায় দুই হাজার খেজুরগাছ রো
৮ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে